somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

আমি .............................

আমার পরিসংখ্যান

আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

শূন্য আর এক

লিখেছেন নিকশিত হেম, ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:২৯

জানতো জীবন এখন
বাইনারি ডিজিটে চলে,
লেনদেন এখনো হয়
তবে শূন্য আর এক
এর বেশি কিছু নয়। বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১০১ বার পঠিত     like!

কোন এক প্রবীনাকে

লিখেছেন নিকশিত হেম, ০৫ ই জুলাই, ২০১৬ রাত ১:৩৭

কতটা বোকা আমি,

সত্যি চিনতে পারিনি।

এতটা বদলে গেছ ,

কোথায় গেল তোমার

সেই লম্বা চুলের বেণী?

আর লাল ফিতেটা…………..

হারিয়ে গেছে দুষ্ট ছেলের দল,

ওরা তোমায় বড্ড জ্বালিয়েছে তাইনা?

সত্যি চিনতে পারিনি তোমাকে।

এখনতো কেউ আর চিঠি লেখেনা,

দ্রুত বাড়ছে জেনারেশন গ্যাপ।

আমাদের যুগ শেষ বুঝেছ ,

সত্যি, এতটা বদলে গেছ।

বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৫৯ বার পঠিত     like!

কেন লোভ জাগে?

লিখেছেন নিকশিত হেম, ০৫ ই জুলাই, ২০১৬ রাত ১:৩৬

কি আছে আর?

কিছু হাড় মাংস ছারা।

না আছে সোনাদানা হীরার খনি,

তবু কত যতনে লুকাই এই শরীর খানি।

কিছু নাই তবু এত কেন লোভ?

বয়সটা কিছু নয় শরীরটা চাই,

কি আছে কিছু হাড় মাংস ছারা? বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৫৫ বার পঠিত     like!

কাঠের ঘোড়া

লিখেছেন নিকশিত হেম, ০৫ ই জুলাই, ২০১৬ রাত ১:৩৪

কাঠের ঘোড়া, আমার খেলনা ঘোড়া,
ভেঙেগিয়েছিস সেই কবে……………….
মাঝে মাঝে হঠাৎ করে মনে পড়ে,
ছেলেবেলায় শেখা ছড়া,
আম পাতা জোড়া জোড়া,
মারব চাবুক চরব ঘোড়া……………..
ভেঙেগিয়েছিস সেই কবে,
আমার ছোট্ট বেলার শখের ঘোড়া,
কাঠের ঘোড়া। বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৭৫ বার পঠিত     like!

মানুষের মানচিত্র

লিখেছেন নিকশিত হেম, ০৫ ই জুলাই, ২০১৬ রাত ১:৩২

সবাই ভেবেছিল পরমাণুই শেষ কথা,
ভবিষৎ জানান দিল ধারণাটা পুরো মিথ্যে,
পদার্থের আত্না কিছু ক্ষুদ্র পার্টিকেলস।
মহাত্তা গান্ধী, দান্তে অথবা রবীন্দ্রনাথ,
সমস্ত ধর্মগ্রন্থ, কাব্য এবং নানা মুনির নান মত,
সবকিছু যোগ করে পাওয়া যাবে মানুষের মানচিত্র।
দূরের ভবিষৎটাই একসময় হয়ে যায় বর্তমান,
এর মাঝে কেউ চলে যায় বিপরীত স্রোতে।
সামাজিক হিসেব নিকেশ আর তর্কের খাতিরে,
ধরে নেয়া হয় তাদের... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৯৩ বার পঠিত     like!

সময় গুল বেঁচে দিয়েছি

লিখেছেন নিকশিত হেম, ০৫ ই জুলাই, ২০১৬ রাত ১:৩১

আমার সময় গুল বেঁচে দিয়েছি
ফেরিওয়ালাদের কাছে,
আমার উদাস দুপুর, মুক্ত বিকেল গুলি।
ঘুম জরানো সকালটাকেও বেঁচে দিয়েছি,
এখন আর কোন ভালবাসা জমা নাই,
দেনা পাওনা আর কিছু হিসেব নিকেশ আছে,
সব ভাললাগা বেঁচে দিয়েছি ফেরিওয়ালাদের কাছে। বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৬৫ বার পঠিত     like!

গন্ধম

লিখেছেন নিকশিত হেম, ০৫ ই জুলাই, ২০১৬ রাত ১:২৮

মুছে ফেলা হল কবির বাণী,

নিষিদ্ধ হল তার প্রত্যেকটি বই।

যেন সে নিয়ে এসেছে গন্ধম ফল,

আমাদের পাঠাবে নরকের দিকে।

আধপোড়া বই গুল লাশের মতন,

রাস্তায় শুয়ে রইল সেদিন।

তবে, জানেন কি হে কবি মহাশয়?

আমাকে ডেকে বলল সেই আধপোড়া বই,

জ্বেলে রেখ মনে সদা আলোর মশাল,

হোকনা সেটা কোন নরকের দ্বার,

থাকবে না ভয় তোমার পথ হারাবার। বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৭২ বার পঠিত     like!

ভাবলে খারাপ লাগে

লিখেছেন নিকশিত হেম, ০৫ ই জুলাই, ২০১৬ রাত ১:২৫

খুব অল্প কিছু শব্দ বিনিময়,

সময়টা অল্প ছিল তাই,

দিনের চেয়ে রাতের পরিধিটা

বেরে গেছে অনেক।

সমেয়ের সাথে সাথে

দ্রুত শুকিয়ে গেছে নদীটা,

নেমে গেছে উজানের জল।

এখনো মনে হয় এইতো সেদিন,

পালতুলে ছুটে গেছে নৌকা গুলো,

যৌবনে দেখা আমার ছোট্ট নদী,

বয়সের ভার এখন আমারি মতন।

ওপারের সিঁড়ী হয়তো পেরুব আগে,

সত্যি সময়টা খুব অল্পছিল। বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৬৮ বার পঠিত     like!

বিপরীতে আমি

লিখেছেন নিকশিত হেম, ০৫ ই জুলাই, ২০১৬ রাত ১:২২

রাত জাগা পাখি শোন?
ঘরে আমার অমাবস্যার চাঁদ
এখানে আমার বিপরীতে আমি আছি
মনে মনে চলে মন কষাকষি খেলা
কেন তোর তবু ঘর বাঁধার আশা?
কেন তোর দিকে চাই বারবার ফিরে?
তোর ঠোটের ফাঁকেই আমার মরণ লেখা।
আমার সকল ব্যাথা একসাথে জড়ো করে
দিয়ে যাব তোরে পাখি,রাখিস যতন করে। বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৬৮ বার পঠিত     like!

ঘর পোকা

লিখেছেন নিকশিত হেম, ০৫ ই জুলাই, ২০১৬ রাত ১:১৪

কার ঘরে চোর ঢুকবে
কেউ জানে না আগে।
ঘরের ছেলে সিঁধ কেটেছে
চোর বলবে কাকে?
আদর দিলে, ভালবাসলে
তারে যন্ত করলে কত।
অনেক ভালবাসার ছেলে
তোমার বুকেই করল ক্ষত।

বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১০০ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ৭৫৬ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ