মুছে ফেলা হল কবির বাণী,
নিষিদ্ধ হল তার প্রত্যেকটি বই।
যেন সে নিয়ে এসেছে গন্ধম ফল,
আমাদের পাঠাবে নরকের দিকে।
আধপোড়া বই গুল লাশের মতন,
রাস্তায় শুয়ে রইল সেদিন।
তবে, জানেন কি হে কবি মহাশয়?
আমাকে ডেকে বলল সেই আধপোড়া বই,
জ্বেলে রেখ মনে সদা আলোর মশাল,
হোকনা সেটা কোন নরকের দ্বার,
থাকবে না ভয় তোমার পথ হারাবার।
সর্বশেষ এডিট : ০৫ ই জুলাই, ২০১৬ রাত ১:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




