রাত জাগা পাখি শোন?
ঘরে আমার অমাবস্যার চাঁদ
এখানে আমার বিপরীতে আমি আছি
মনে মনে চলে মন কষাকষি খেলা
কেন তোর তবু ঘর বাঁধার আশা?
কেন তোর দিকে চাই বারবার ফিরে?
তোর ঠোটের ফাঁকেই আমার মরণ লেখা।
আমার সকল ব্যাথা একসাথে জড়ো করে
দিয়ে যাব তোরে পাখি,রাখিস যতন করে।
সর্বশেষ এডিট : ০৫ ই জুলাই, ২০১৬ রাত ১:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




