কুকুরের নাম শচীন!
২৪ শে ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১২:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
শচীন টেন্ডুলকারের বাবা স্বর্গীয় রমেশ টেন্ডুলকার তাঁর ছেলের নাম রেখেছিলেন সুরের জাদুকর শচীন দেব বর্মণের নামে। শচীন দেব বর্মণ ও রমেশ টেন্ডুলকার দুজনেই স্বর্গবাসী হয়ে বেঁচেছেন, ধরাধামে থাকলে নির্ঘাত লজ্জায় মুখ লুকাতেন। কারণ দক্ষিণ আফ্রিকার বোলিং কোচ ভিনসেন্ট বার্নস যে তাঁর আদরের কুকুরের নাম রেখেছেন বিশ্বের শ্রেষ্ঠ ব্যাটসম্যানের নামে! সাধারণ চোখে কাজটা ধৃষ্টতার শামিল হলেও বার্নস বলছেন, টেন্ডুলকারের ব্যাটিং তাঁর খুব প্রিয় বলেই এই কাজটি করেছেন তিনি, 'সে হচ্ছে অতিমানব এবং যেকোনো কিছু করতে পারে।' তবে বিশ্বকাপে নিজের 'শচীন'কে পাশে পাচ্ছেন না বার্নস, 'শচীন আমার সঙ্গে নেই, তাকে খুব মিস করছি। এত ঘুরে বেড়ানোর মধ্যে তাকে সঙ্গে রাখতে পারতাম না আর দেশেও তার যত্ন নেওয়ার অনেক লোক আছে।' অবশ্য বিখ্যাত লোকের নামে কুকুরের নাম রাখা নতুন ঘটনা নয়। আমির খান তাঁর কুকুরের নাম রেখেছিলেন শাহরুখ। এই নিয়ে একসময় কম 'জলঘোলা হয়নি'।
সূত্রঃ
কালের কন্ঠ
সর্বশেষ এডিট : ২৪ শে ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১২:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ডায়োজেনিস সিন্ড্রমে আক্রান্ত মানুষের ঘর
আমার একজন ঘনিষ্ঠ আত্মীয়ের কিছু অদ্ভুত আচরণ দেখে বুঝতে চাচ্ছিলাম যে তার এমন আচরণ কোনো মানসিক সমস্যা কিনা। তার আচরণের বর্ণনা দেই ইন্টারনেটে, আর তখন জানতে...
...বাকিটুকু পড়ুন
সূরাঃ ৩০ রূম, ৩২ নং আয়াতের অনুবাদ-
৩২। যারা নিজেদের দীনে মতভেদ সৃষ্টি করেছে এবং বিভিন্ন দলে বিভক্ত হয়েছে।প্রত্যেক দল নিজ নিজ মতবাদ নিয়ে উৎফুল্ল।
সূরাঃ ৩০ রূম, ২৯ নং...
...বাকিটুকু পড়ুনইউনিসেফ হামের টিকা কেনার জন্যে গত তত্তবধায়ক সরকার প্রধান ড' ইউনুসকে বারবার অনুরোধ করেছিলো। আমরা এখনো ইউনুস স্যারের উত্তর পাই নাই। কিন্তু, প্রশ্ন হচ্ছে, ইউনিসেফকে প্রধান উপদেষ্টা পর্যন্ত যেতে হলো... ...বাকিটুকু পড়ুন
মহাশূন্যের অন্তহীন দিগন্তে: আগামীর মহাকাশ গবেষণা, মানবসভ্যতা এবং আল কুরআনের বিস্ময়কর দিকনির্দেশনা

ছবি অন্তর্জাল থেকে সংগৃহিত।
ভূমিকা: মানুষ যখন প্রথম আকাশের দিকে চোখ তুলে তাকিয়েছিল তখন সেই বিশাল নীলিমা তার...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৪ ঠা জুন, ২০২৬ বিকাল ৩:৫৯

নদীর নাম রুপসা।
জীবনানন্দ দাশ তার কবিতায়ও রূপসা নদীর কথা বলেছেন। এই নদীতে স্নান করেছেন- রবীন্দ্রনাথের মা এবং স্ত্রী। বর্ষাকালে রুপসা নদী যেন যৌবনে ফিরে যায়। কি তেজ! কি জলের...
...বাকিটুকু পড়ুন