somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পরীক্ষার ফরম পূরণের টাকা জোগাড় করতে ছাত্রীকে পতিতাবৃত্তির পরামর্শ দিলেন শিক্ষক

১০ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাগেরহাটে এসএসসি পরীক্ষার ফরম পূরণের টাকা জোগাড় করতে দরিদ্র এক ছাত্রীকে পতিতাবৃত্তির পরামর্শ দিয়েছেন এক শিক্ষক। এ ঘটনার পর বাড়িতে ফিরে দরিদ্র ওই ছাত্রী ফরম পূরণের টাকা জোগাড় করতে ব্যর্থ হয়ে বিদ্যালয়ে যাওয়া ও পড়ালেখা বন্ধ করে দিয়ে একাধিকবার অত্মহত্যার চেষ্টা চালায়। এ ঘটনায় ওই বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে চরম ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। তারা অবিলম্বে ওই শিক্ষকের পদত্যাগ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। এদিকে এ ঘটনায় গতকাল মোড়েলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন হতভাগ্য ওই ছাত্রীর পিতা ভাইজোড়া গ্রামের দিনমজুর রুবেল শেখ। অভিযোগে বলা হয়েছে, মোড়েলগঞ্জ উপজেলার কে.জি মাধ্যমিক বিদ্যালয়ে ২০১৬ সালের এসএসসি পরীক্ষার্থী ওই ছাত্রীর পিতার চরম সচ্ছলতার কারণে ফরম ফিলাপের জন্য স্কুল নির্ধারিত টাকার কিছু কম জমা দেয়। এতে ক্ষীপ্ত হয়ে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নুরুল ইসলাম তালুকদার গত শনিবার ওই ছাত্রীকে ক্লাসরুমে অন্য শিক্ষার্থীদের সামনে প্রকাশ্যে অশালীন ভাষায় গালমন্দ করে ফরম পূরণের টাকা জোগাড় করতে পতিতাবৃত্তি করার নির্দেশ দেন। এ ঘটনার পর বাড়ি ফিরে ওই ছাত্রী লজ্জা ও ঘৃণায় বিদ্যালয়ে যাওয়া ও পড়ালেখা বন্ধ করে দিয়ে কয়েক দফা অত্মহত্যার চেষ্টা চালায়। এ অবস্থায় চরম দুশ্চিন্তা ও অসহায় অবস্থার মধ্যে রয়েছে ওই ছাত্রীর পরিবার।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদা খাতুন ও বিদ্যালয়ের সভাপতি এম এমদাদুল হক সাংবাদিকদের বলেন, বিষয়টি খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেয়া হবে। সহকারী প্রধান শিক্ষক নুরুল ইসলাম তালুকদার বলেন, এসএসসি পরীক্ষার ফি কম দেয়া নিয়ে কথা হয়েছে তবে কোন অশালীন মন্তব্য করা হয়নি। এবারের এসএসসি পরীক্ষার ফরম পূরণের ফি বাবদ কে.জি মাধ্যমিক বিদ্যালয় ৩ হাজার ৫শ’ টাকা ধার্য করেছে বলে দাপ্তরিকভাবে জানা গেছে
সূত্র: Click This Link

দেশের শিক্ষক সমাজের অধ:পতন আজ কোথায় যেয়ে দাড়িয়েছে তা এই সামান্য খবর থেকেই টের পাওয়া যায়। এই ধরনের মনোবৃত্তি যেসব শিক্ষকদের তারাই যে ছাত্রীদের ধর্ষন করে সেটা আর বলতে বাকি রাখে না। যারা কোমলমতি শিশুদের গড়ে তুলবে একটা সুন্দর সমাজের জন্য, তারাই যদি আজ সমাজ ধংস করে তাহলে আমরা কোথায় যাবো ?


সবাইকে ধন্যবাদ ও শুভ কামনা রইল।
সর্বস্বত্ব সংরক্ষিত @ নীল আকাশ, নভেম্বর, ২০১৫
সর্বশেষ এডিট : ০৪ ঠা নভেম্বর, ২০১৯ সকাল ৯:৫৩
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এটাই কি সামুর প্রথম পোস্ট?

লিখেছেন অধীতি, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩১


https://www.somewhereinblog.net/blog/deborah/9
২০১৩ সালের দিকে ঢাকায় আসি। তখন মাত্র মাধ্যমিক পরীক্ষা শেষ করেছি। ঢাকায় এসে যেই বিষয়টা নেশার মত হয়ে যায় তা হলো বিভিন্ন জায়গায় কম্পিউটার চালানোর জায়গা ছিল। ডেমরা রানী মহল... ...বাকিটুকু পড়ুন

পদ্মা ব্যারাজের ডিজাইনার : খাল বাবা স্বয়ং

লিখেছেন অপলক , ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৮

আসন্ন বিসিএস পরীক্ষার কমন প্রশ্ন ফাঁস করে দিলাম। পদ্মা ব্যারাজের ডিজাইনার মহাপ্রতিভাবান খাম্বা/খাল বাবা। তিনি HSC ডিগ্রীধারী হলেও তার প্রতিভা আকাশচুম্বী। রবিঠাকুর বা নজরুলের সাথে তার কোন তুলনা হয় না।... ...বাকিটুকু পড়ুন

ব্লগ ডেভেলপমেন্টে করণীয় কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:৪৬



গত কয়েক বছর ধরে সামহোয়্যারইন ব্লগ সহ দেশের সকল পত্রিকা ও টিভি চ্যানলে রাজনৈতিক লেখা বেশি আসছে যা সকলের কাছে ভালো লাগার বিষয় না। রাজনীতি ভালো লাগবে শুধুমাত্র জেনজি’দের... ...বাকিটুকু পড়ুন

ফ্যাসিবাদ মোকাবেলায় এআই প্রশিক্ষণ দিচ্ছে সরকার

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৫৬


ফ্যাসিবাদকে পরাজিত করা গেছে, কিন্তু পুরোপুরি নির্মূল করা যায়নি। অন্তত প্রযুক্তির দিকে তাকালে এমনটাই মনে হচ্ছে। যে আওয়ামী লীগ এতদিন মানুষের ভোট, মতামত, রাজপথ, রাষ্ট্রযন্ত্র সবকিছুর ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা... ...বাকিটুকু পড়ুন

"টোকাই থেকে হিরো"

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৬



টোকাই থেকে হিরো! বাংলা ছবির  অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির... ...বাকিটুকু পড়ুন

×