somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জাবিতে ৩ মেয়ের বিরুদ্ধে ছেলেকে হয়রানির অভিযোগ

০৩ রা ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৩ মেয়ে শিক্ষার্থী এক ছেলেকে যৌন হয়রানি ও শারীরিক হেন্থার করেছে বলে অভিযোগ উঠেছে। এসময় মেয়েদের সহযোগীতায় ২ ছেলে শিক্ষার্থী সঙ্গে ছিল। এ বিষয়ে নির্যাতিতশসশিক্ষার্থী প্রক্টর বরাবর অভিযোগ পত্র জমা দিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তির দাবি জানিয়েছে। অভিযোগপত্র মারফতে জানা যায়, অভিযুক্তরা সবাই চারুকলা বিভাগের ২য় ও ৩য় বর্ষের শিক্ষার্থী। এছাড়া অভিযোগকারী একই বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী। অভিযোগপত্রে ওই শিক্ষার্থী উল্লেখ করে, গত ২২শে নভেম্বর আমার বিভাগের কয়েকজন শিক্ষার্থী বিভাগের সামনে থেকে আমাকে পুরাতন কলা ভবনের পেছনে ডেকে নিয়ে যায়।

তারা আমার পরিচয় জানা সত্বেও আবারও পরিচয় দিতে বলে। আমি পরিচয় দিতে অস্বীকার করায় তাদের মধ্য থাকা এক মেয়ে ব্যাগ থেকে পানির বোতল বের করে আমার গায়ে পানি ঢেলে দেয়। এসময় তাদের সঙ্গে থাকা অন্য মেয়েরা আমাকে ব্যাঙ্গ করতে থাকে এবং অশ্লিল কথাবার্তা বলে আমাকে ভীষণভাবে মানষিক চাপে ফেলে। তারা আমাকে পাগল আখ্যা দিয়ে হত্যার হুমকি দেয়। তারা বলে, আমাকে মেরে ফেললে কেউ জানবে না, জানলেও তাদের কিছুই হবে না বলে দাবি করে।
অভিযোগ পত্রে উল্লেখ করা হয়, তারা আমাকে গলা সমান একটি গর্তে নামতে বলে। আমি রাজি না হওয়ায় তারা আমাকে লাথি মেরে গর্তে ফেলে মাথায় আঘাত করতে থাকে। মারধরের এক পর্যায়ে আমি মাথা ঘুরে পড়ে যাই। তারপর আমাকে আবার গর্ত থেকে উঠিয়ে পুনঃরায় লাথি মারে। এ সময় অভিযুক্তরা আমার শরীরের বিভিন্ন স্থানে আপত্তিকরভাবে হাতাহাতি করে। আমি অসুস্থ হয়ে পড়লে সেখানেই আমাকে রেখে আসা হয়। পরে বন্ধুরা মিলে আমাকে মেডিকেলে নিয়ে চিকিৎসা করায়। এ বিষয়ে অভিযুক্ত এক শিক্ষার্থী বলেন, ছোট ভাই হিসেবে আমরা তাকে শাসন করেছি, নিপীড়ন করিনি। তার চলাফেলা একটু অন্য টাইপের। সে আমাদের বিভাগে পড়ে অন্য বিভাগের পরিচয় দিয়ে আমাদের বিভাগকে ছোট করে দেখে।

এ বিষয়ে চারুকলা বিভাগের সভাপতি এম এম ময়েজ উদ্দীন বলেন, বিষয়টি আমি জেনেছি। তদন্ত ছাড়া কোন মন্তব্য করতে তিনি রাজি হননি। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তপন কুমার সাহা বলেন, এমন একটি অভিযোগের পত্র জমা হয়েছে। তবে এটি নিপীড়ন সম্পর্কিত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের ‘যৌন নিপীড়ন বিরোধে সেল’ তদন্ত করবে।
সূত্র: http://www.mzamin.com/article.php?mzamin=93731
[হেডিং টা পরিবতর্ন করে দিলাম। বাংলাদেশে একটা বিশ্ববিদ্যালয়ে ধরনের হেডিং দিতে ইচ্ছে করল না।
আসল হেডিং : জাবিতে ৩ মেয়ের বিরুদ্ধে ছেলেকে যৌন হয়রানির অভিযোগ ]

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এসব কি হচ্ছে ? দেশ টা কি আস্তে আস্তে রসাতলে যাচ্ছে ?

সত্য কথা বলতে লজ্জা লাগে কিন্তু আসল সত্যই দেখেছি আমার পরিচিত অনেক কে চান্স পাবার পরও নিজের মেয়েকে
/ বোন কে এখানে দিতে সাহস পান নি। পকেটের অনেক টাকা খরচ করে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভতি করে দিয়েছেন..

বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় থেকে দেখে আসছি, এখানে সব সময় এসব অস্তিত্তকর খবর শোনা যায় ।

পরিবেশ কি এখানে কখনোই ভালো হবে না.....

পুনস্চ: আমি কোনো ভাবেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বা এখানকার ছাত্র ছাত্রী দের হেয় করার জন্য লেখা টা তুলে ধরিনি ।
কেউ ব্যক্তিগত ভাবে বিষয়টা নেবেন না।

ধন্যবাদ।

সর্বশেষ এডিট : ০৪ ঠা এপ্রিল, ২০২০ সকাল ৮:৩৭
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সামু একটি ছোট নৌকা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৫



একটা ছোট নৌকা, পাল তুলে, পাড়ি দিচ্ছে -
অন্তহীন তারার রাস্তা পেরিয়ে।
পেরোচ্ছে গ্রহ, ধূমকেতু, ছুটন্ত আগুনের টুকরো,
দূরে কোথাও ধাক্কা লাগে, তারপর শব্দটা মিলিয়ে যায়।
ধীরে, খুব ধীরে এগোয় নৌকা;
তবু এগোয়।

নৌকায়... ...বাকিটুকু পড়ুন

পোর্টাল – ২ গার্ডিয়ান অ্যাঞ্জেল

লিখেছেন হুমায়রা হারুন, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৪৭


তখন বেশ ঠান্ডা পড়ে গেছে। সেপ্টেম্বরের রাত।
বরফ পড়া শুরু হয়নি। মন্ট্রিয়লের রাস্তা জনাকীর্ণ। বাড়ি থেকে বের হলে কো-দ্যেনিশ রাস্তার শেষ প্রান্তে একটা লাইব্রেরি আছে। তার পরে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে ১০ টি বছর পার করলাম

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:০২



ব্লগে ১০ বছর পার করে দিলাম। কত সময় কেটে গেছে এখানে, কত পরিচিত মুখ রয়ে গেছে এখানে। তবুও ভালোবাসার বন্ধন যেন শেষ না হয়।

যে কবিতাটা দিয়ে ব্লগিং শুরু করেছিলাম... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহকে জানতে হলে পাকিস্তান আন্দোলনের ইতিহাস জানতে হবে। পর্ব-১

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৩



পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা.... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ ডিসেম্বর ১০-১৬: বিশ্ব বাংলাদেশকে নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে ছিল

লিখেছেন কলাবাগান১, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৯:১১


লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত

আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,... ...বাকিটুকু পড়ুন

×