somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নীল আকাশ
বিশ্বজোড়া পাঠশালাতে সবাই ছাত্র-ছাত্রী,নিত্য নতুন শিখছি মোরা সদাই দিবা-রাত্রী!

‘জার্মান প্রতিষ্ঠানের প্রতিবেদন বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র’- তোফায়েল আহমেদ।

২৮ শে মার্চ, ২০১৮ দুপুর ২:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শত ভাগ খাঁটি কথা। আমি সহমত। আমিও গবেষনাটিতে কোথায় যেন একটু একটু ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। যেখানে পৃথিবীর পঞ্চম সৎ, দ্বিতীয় যোগ্য ইত্যাদি উপাধিতে ভূষিত হচ্ছি। সেখানে মাথায় আকাশ ভেঙ্গে পড়ার মত গবেষণার ফলাফল মেনে নিতে কষ্ট হয় বৈকি। সব ষড়যন্ত্র। পৃথিবীতে ভালো কাজের কোন দাম নেই।

এই যে দিনরাত পরিশ্রম করে এত উন্নয়ন ঘটাচ্ছি সেগুলি তাদের চোখে পড়ল না। বলে স্বৈরতন্ত্র। এদেশে কোথায় স্বৈরতন্ত্র! ৫ই জানুয়ারিতে নির্বাচন দিলাম, বিরোধীদলসহ অন্যরা নির্বাচনে আসলোনা সেখানে নির্বাচনের ট্রেন তো আর থেমে থাকতে পারে না। ১৫৪ জন আবার ঠাস করে বিনা ভোটে নির্বাচিত হয়ে গেল। আমরা কি করব বলুন, প্রার্থী না থাকলে আমাদের কি করারই বা আছে! ওটাও ছিল ষড়যন্ত্র, চারিদিকে ষড়যন্ত্র। আমরা সংবিধান অনুযায়ী নির্বাচন দিলাম, সংবিধানের অমর্যাদা হউক এমন কিছু করা তো আর যায় না। এতো যেই সেই পাপ না, একেবারে অন্ন পাপ।

শরৎ বাবু কোথায় যেন বলেছিলেন, রুটি নয় সন্দেশ নয় এযে অন্ন! এতো আর সত্যি সত্যি ক্ষমা করা যায় না! শরৎ বাবুর কথায় মনে হল, আইন না, কানুন না, এযে সংবিধান, এতো আর সত্যি সত্যিই সংশোধন করা যায় না! এ যে বাইবেল, বেদ-বাক্য,পবিত্র কোরআন। তো আমাদের ভুলটা হল কোথায়? এতিমের টাকা মেরে খাবেন আর জেলে যাবেন না! বিচারক একটু চটজলদি রায় দিয়ে ফেলেছে (রায় লেখার আগেই), উচ্চ আদালতের নথি পৌঁছতে না হয় একটু দেরি হয়ে গেছে, এ্যাপিলেট ডিভিশন না হয় জামিন স্থগিতই করেছে।

বেয়াদব পুলিশ/rab- না হয় কয়েকশ মানুষ কে বিনা বিচারে হত্যাই করেছে, পুলিশ লীগ ভাইয়েরা পুলিশ কাস্টডিতে হত্যাকাণ্ড ঘটিয়ে ধরলাম একটু বাড়াবাড়িই করেছে। অসংখ্য গুম আর খুন?! হুম। ওটা উন্নত বিশ্বেও হয়, ব্যাপারটা এতো সিরিয়াসলি না নিলেই হতো। বাক স্বাধীনতা? এটা আবার কি! কস্মিনকালেও এটা দিতে নেই। বলতে দিলে এরা নাদান লোকজন কত কথাই বলবে, এতে দেশের উন্নয়নের বিঘ্ন ঘটবে। অভাগা দেশের হইবে কি।

অথচ দেখুন, এত কিছু করার পর জার্মানির মতো একটা স্বনামধন্য প্রতিষ্ঠান কিনা বলে আমরা স্বৈরতান্ত্রিক। আচ্ছা কি করা যায় বলুন তো? এটারতো একটা হাল বিহিত করতে হবে, নাকি? যুদ্ধাপরাধীদের আদালত তো আন্তর্জাতিক আদালত, এখানে একটা মামলা ঠুকে দিলে হয়না। ভাবনার বিষয়, কোথায় গেলে সুবিচার পাওয়া যায়। ভাল কথা মনে করেছেন, পশ্চিমা বিশ্ব থেকে একদল লবিস্ট ভাড়া করা যেতে পারে। তারা পৃথিবী ঘুরে বিভিন্ন গবেষণা সংস্থা দিয়ে এর পাল্টা গবেষণা দেখাবে। মানি ইজ নো প্রবলেম। আমার মতে এটাই সবচেয়ে ভালো, মামলা টামলা দিয়ে আসলে কিছু হবে না। এরা তো আর ভেতো বাঙালী নয়, এরা যে নিল রক্তের জার্মান! 'কাউয়াকে' খবর দাও, তার মতামত নিয়ে জরুরি ব্যবস্থা গ্রহণ করা দরকার। ছি ছি যে গণতন্ত্রের জন্য সংগ্রাম করে মরছি, এত কিছু করছি, আর ওরা বলে কিনা আমরা স্বৈরতান্ত্রিক! এটা হতে দেয়া যায় না, এই কে কোথায় আছো, চটজলদি ব্যবস্থা নাও। ভাষাটা একটু স্বৈরতন্ত্র স্বৈরতন্ত্র শোনালো নাকি আবার! দেখুন তো পাঠকবৃন্দ।



সবাইকে ধন্যবাদ ও শুভ কামনা রইল।
সর্বস্বত্ব সংরক্ষিত @ নীল আকাশ, মার্চ, ২০১৮
সর্বশেষ এডিট : ০৪ ঠা নভেম্বর, ২০১৯ দুপুর ১২:২৪
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মঞ্চে রাজনৈতিক বিভাজন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩০ শে জুলাই, ২০২৬ দুপুর ২:২৪



উদীচী পুড়ার সময় কি হারমোনিয়াম, তবলা, একতারা, দোতারা, সেতার কিংবা বাঁশি পুড়েনি?, মনে রাখবেন তখন আগুন শুধু কিছু বাদ্যযন্ত্র পোড়ায়নি, -পুড়েছিল এই বাংলার সংস্কৃতির, এই বাংলার শত কোটি মানুষের... ...বাকিটুকু পড়ুন

স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে জুলাই, ২০২৬ রাত ৯:২৮

স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।
================================
ইতিহাস কখনো মুছে যায় না। যে জাতি তার মানুষের কান্না, আর্তনাদ ও ন্যায়বিচারের দাবি ভুলে যায়, সে জাতির ভবিষ্যৎও প্রশ্নের মুখে পড়ে।
আজ এক... ...বাকিটুকু পড়ুন

বাকস্বাধীনতা নাকি বাকসন্ত্রাস?

লিখেছেন জুল ভার্ন, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১০:৩২

বাকস্বাধীনতা নাকি বাকসন্ত্রাস?

বাকস্বাধীনতা একটি গণতান্ত্রিক সমাজের মৌলিক অধিকার। কিন্তু বাকস্বাধীনতা মানে যা খুশি তাই বলা নয়; অন্যের সম্মান, নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতাকে উপেক্ষা করারও নাম নয়।

কোনো ব্যক্তি, পরিবার, গোষ্ঠী বা... ...বাকিটুকু পড়ুন

আবার সমস্যা, ব্লগ আমাকে কেন ভোগাচ্ছে?

লিখেছেন মেহবুবা, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১১:৪৩

আবার সমস্যা ব্লগ ঠিকমত দেখা যায় না। কিছুদিন আগে এমনটি হয়েছিল। ব্লগার সুলাইমান সহজ করে সমাধান বের করে দিয়েছিল। এবার একই সমস্যা হচ্ছে তবে সেই একই উপায়ে কাজ হচ্ছে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি ইরানের নতুন শত্রু হতে চলেছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ৩১ শে জুলাই, ২০২৬ দুপুর ১:০৬


মরুভূমির গরম বাতাস আর লোহিত সাগরের নোনা জলীয় বাষ্প যেখানে এসে মেশে, বাব এল মানদেব প্রণালীর সেই জায়গাটায় রাতের অন্ধকার নামলেই একটা অদ্ভুত নীরবতা ছেয়ে যায়। কিন্তু সেই নীরবতা... ...বাকিটুকু পড়ুন

×