নতুন নকিব ভাইয়ের বিরুদ্ধে কুৎসিত পোস্টের নামে এসব আবর্জনা দ্রুত অপসারণ করুন । লেখার অযোগ্য ভাষায় এভাবে কোনো ব্লগের লেখক কে আক্রমন করার কোনো অধিকার কারো নেই। কারও মা বোন কে নিয়ে এসব অস্লীল ভাষায় লেখা এসব পড়ার উপযুক্ত নয়।
কিভাবে সামহোয়্যার ইন ব্লগ এর সম্মানিত কর্তৃপক্ষ এসব অ্যালাও করছেন সেটা বোধগম্য নয়।
আমি সামুর কাছে জানতে চাই, যে ধরনের নাম দিয়ে এসব আইডি চালু করেছে, সে ধরনের নাম ব্যবহারের অনুমতি পায় কিভাবে?
নতুন নকীব ভাইয়ের ব্লগে আমরা কুরআন, হাদীস ও ইসলামী বিষয়াদি নিয়ে জানতে পারি। নকিব ভাই সামুতে আমার সব চেয়ে প্রিয় লেখকদের একজন। সম্ভবত ইসলাম বিদ্বেষী কেউ এটা করেছে বলে আমার মনে হচ্ছে।
এই ধরনের আইডির যার তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক। তাকে চিরতরে ব্যান করে দেয়া হোক।
ভবিষ্যতে যাতে আর কখনো এসব লেখা সামহোয়্যার ইন ব্লগে ছাপা না হয় সে ব্যবস্থা নেয়া হোক।
নতুন নকীব ভাই হাল ছেড়ে দেবেন না । আমরা আপনার সাথে আছি। ইনসাআল্লাহ সব আবার ঠিক হয়ে যাবে।
প্রিয় সামুর নিরাপত্তায় কর্তৃপক্ষ অবশ্যই যথাযথ ব্যবস্থা গ্রহন করবেন। সকলের একসাথে পথচলা নিরুপদ্রব হবে।
আমীন।
সবাইকে ধন্যবাদ ও শুভ কামনা রইল।
সর্বস্বত্ব সংরক্ষিত @ নীল আকাশ, মে, ২০১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


