ছড়াঃ এক শিয়াল আর তার হুক্কা হুয়া!
২৩ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বনেতে এক শিয়াল ছিল
চোখটা ছিল কানা,
হুক্কাহুয়া স্বরে ডাকে
দেখে মুরগির ছানা।
হাড়ির খবর রাখে শিয়াল
সব খবরই জানা,
দিন বদলের সুরে গায়
দিনে রাতে গানা।
ব্যাংক উধাও, ভল্ট উধাও
উধাও সোনাদানা,
এসব কিছুই যায়না দেখা
কেবল এতিম খানা।
আজব এক মেশিন আছে
বগল তলে তার,
যার ছোঁয়াতে দেশ প্রেমিক
হয় যে রাজাকার।
গালাগাল ছাড়া হয়না তার
পেটের ভাতটা হজম,
মিথ্যা কথার গাট্টি যেন
নাইযে লজ্বা শরম।
নির্বাচনে অনীহা তার
বাড়ে মনে ডর,
সোনার গদি ছাড়ার ভয়ে
উঠল গায়ে জ্বর।
পিলখানা আর বিডিআর
কে না চায় বিচার,
সব জনগন মিলে
আজ হটাও স্বৈরাচার।
উঠছে ফোঁসে জনগন
হিসাব দেবার পালা,
ছাড় পাবেনা সমুন্দির পুত
শ্বশুর বাড়ির শালা।
উৎসর্গ: ছড়াটা ব্লগের ছন্দের জাদুকর এবং অপ্রতিদ্বন্দ্বী ছড়াকার বাকপ্রবাস ভাই কে উৎসর্গ করলাম, যার প্রতিটা ছড়া পড়ার পর মুগ্ধতা ছাড়া আর অন্য কোন কিছুই আর আমার মনে আসে না……
সবাইকে ধন্যবাদ ও শুভ কামনা রইল।
সর্বস্বত্ব সংরক্ষিত @ নীল আকাশ, ডিসেম্বর, ২০১৮
সর্বশেষ এডিট : ৩০ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
শ্রাবণধারা, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১

জাতিসংঘের অধিবেশনে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ট্রাম্পের সাথে করমর্দনের একটা ছবি প্রকাশ করেছেন। ফেসবুকে ছড়িয়ে পড়লে ছবিটি ঘিরে অনেকে অনেক মন্তব্য করেন। বছরের শুরুতে আমেরিকার সাথে বাংলাদেশের স্বার্থবিরোধী যে চুক্তিগুলো...
...বাকিটুকু পড়ুন
বাংলা গান: অতীত ও বর্তমান- হৃদয়ে টিকে থাকা সুরের খোঁজে
রেডিওর ক্র্যাকল শব্দ ভেদ করে ভেসে আসা "আমার সোনার বাংলা", কিংবা কোনো বর্ষার সন্ধ্যায় কাজী নজরুল ইসলামের "কারার ঐ...
...বাকিটুকু পড়ুন
গ্রিক পুরাণে (Greek Mythology) কোনো একজন ঈশ্বর ছিল না , বরং অসংখ্য দেবদেবী ছিল। তবে জিউস (Zeus) হলেন গ্রিক পুরাণের প্রধান দেবতা , সমস্ত দেবদেবীর রাজা আকাশ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মায়াস্পর্শ, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৪০
কুয়াশার ভেতর ফিরে আসি চেনা সেই শহরের পথে,
বিবর্ণ আলো ঘুমিয়ে থাকে পুরোনো কোনো জানালাতে।
একটা নাম আজও কেন নিঃশব্দে ডাকে......
ধুলো জমা সেই পথটাতে পায়ের শব্দ থেমে যায়,
দেয়ালজুড়ে মুছে যাওয়া কত স্মৃতিরেখা... ...বাকিটুকু পড়ুন
ঢাকাকে সব কিছুর কেন্দ্র বানিয়ে ঢাকার মাথায় আমরা যে দুর্বহ বোঝা তুলে দিচ্ছি তার ভার কি ঢাকা বইতে পারবে? আমরা যদি খুব চেনা কিছু দেশের দিকে তাকাই তাহলে দেখবো রাজধানী... ...বাকিটুকু পড়ুন