somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

'শবনম' - বইমেলা ২০২০'তে আমার প্রথম প্রকাশিত বই

২৬ শে জানুয়ারি, ২০২০ সকাল ১০:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বইয়ের নাম: শবনম
বইয়ের ধরনঃ উপন্যাস
প্রচ্ছদ পরিকল্পনাঃ মোজাদ্দেদ আল ফেসানী জাদিদ
শবনমের ছবিঃ শায়মা হক
প্রকাশনী: একরঙ্গা একঘুড়ি
বইমেলা ২০২০ স্টল নং: ৫৮৭

সবাই স্বপ্ন দেখে, গল্প লিখে, কবিতা লিখে। ভাসিয়ে দেয় আবেগের ডিঙ্গি ভালোবাসার অথৈ জলে!
আর আমি কেন যেন বাস্তবতা থেকে দুরে যেতে পারি না, ভুলে যেতে পারি না নিষ্ঠুর সামাজিক সব কষাঘাত।
বাস্তবতা'কে একদম পাশ কাটিয়ে স্বপ্নময় আলাদা কোন জগৎ তৈরিও করতে পারি না।

প্রতিদিন সকালবেলা দৈনিক পত্রিকা খুললেই সারাদেশে পেশিশক্তির অপব্যবহার, নোংরামী আর যৌন নির্যাতন নিয়ে এত সব খবর পড়ার পর আমার চোখে আর কোন নতুন স্বপ্ন ভাসে না। কবি হয়ে কবিতা লিখতেও ইচ্ছে করে না।
ইচ্ছে করে না স্বপ্নময় মিলনের কোন গল্প লিখতে। সব কিছু ছাপিয়ে উঠে শুধুই দ্রোহের বহিঃপ্রকাশ।

ছোট্ট একটা জীবনে মানুষ কত কিছুর স্বপ্নই না দেখে, কত কিছুরই প্রত্যাশা করে, হৃদয়ের গহীনে নিরন্তর বানিয়ে যায় বালুর ঘর। কিছু পায়, কিছু পায় না। যা পায় না সেটা পাবার জন্য মরিয়া হতেও কেউ কেউ পিছ'পা হয় না।

শুভ আর শবনম আমাদের এই সমাজেরই অংশ। এদের হয়তো কাউকে আমরা চিনি, কাউকে চিনি না। এরা কেউই সুপার হিরো কিংবা সুপার হিরোইন নয়। এরা আমাদের মতো রক্ত মাংশেরই পথিকৃৎ। আমাদের মতোই এদের জীবনেও আছে অমাবস্যা পূর্ণিমা, আর এর টানেই এদের জীবনেও নেমে আসে অপ্রত্যাশিত জোয়ার ভাটা। সামাজিক কোষ্ঠকাঠিন্যের আবর্তে এদের জীবনও হারায় তার স্বাভাবিক পথচলা, থমকে উঠে প্রত্যাশার চলন্ত সিড়ি, হৃদয় হারায় তার আবেগ আর বিবেকের অস্তিত্ব হারিয়ে লুটিয়ে পরে মনুষ্যত্ব!

জীবন নিয়তি নামের বিশাল একপত্রে একফোঁটা শিশিরের মতো জলবিন্দুর কনা। আর এই শিশিরের জলবিন্দুর অস্তিত্বের মতোই খুবই অনিশ্চিত জীবনের বয়ে যাওয়া মুহুর্তগুলি কাটাতে পাশে একটা মানুষ লাগে। যে মানুষটা হাতে হাত ধরে, মনে মন রেখে ভাগ করে নেবে বুকের একদম ভিতরে হিমালয়ের সমান উঁচু হয়ে থাকা বেদনাগুলি। সবার জীবনেই ছড়িয়ে ছিটিয়ে থাকে পাওয়া না পাওয়া এবং হাসি কান্নার অসম্ভব জটিল এক সংমিশ্রণ, আরও অসংখ্য ছোট ছোট গল্প। পাশে থাকার এই অদ্ভুত গল্পগুলো হঠাৎ করেই কোন দিকে মোড় নেবে তা কেউ জানে না। শবনম তো ভোরের শিশির, যা সকালের প্রথম রৌদ্রের পরশেই ফুরিয়ে যায়

কেউ কী পারবে নিয়তির অমোঘ বিধান অতিক্রম করে ভোরের শিশির'কে নিজের জীবনে সাঁঝবেলা পর্যন্ত ধরে রাখতে?

বইটা পড়ার আমন্ত্রণ রেখে গেলাম!



সবাইকে ধন্যবাদ ও শুভ কামনা রইল।
সর্বস্বত্ব সংরক্ষিত @ নীল আকাশ, জানুয়ারী ২০২০
সর্বশেষ এডিট : ৩০ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:৫৬
৩৮টি মন্তব্য ৩৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।

লিখেছেন রাবব১৯৭১, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৩

মাইকে ঘোষণা দিয়ে মানুষ জড়ো করা হয়েছিল। সবার সামনে বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।
তিনি সহযোদ্ধাদের ঠিকানা বলেননি, মাথাও নোয়াননি।
ঠাকুরগাঁও শহর। ১২ নভেম্বর, ১৯৭১, শুক্রবার।
তখন বেলা গড়িয়ে দুপুরের... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

×