কষ্টের রঙ একেক জনের কাছে একেক রকম
অাসলে কষ্টের কোন রঙ অাছেকিনা জানা নেই
কষ্টটা ভাষাই প্রকাশ করতেও কষ্ট হয়
কেমন নিঃসঙ্গ নির্বাক
কাওকে কষ্ট দিতে চাইনা
কষ্টের ধ্বংস যগ্যতা বুঝিতাই
সবাই ভালো থাকুক এটাই চাই
অামার কষ্টটা অামারই থাক
সবাই সুখে থাক
কষ্টের চাপে কেমন যেন
নিশ্বাস হয়ে যায় বন্ধ
পৃথিবী হয়ে যায় ছোট
পৃথিবীর রঙ অার লাগেনা ভালো
সূর্যের অালোটা হয়ে যায় কালো
মুখের হাসিটা হয়ে যায় মেকি
বিশ্বাস হয়না যাকেই দেখি
মনের অজান্তেই বুক ভেসে যায়
কিছুতেই মন বসে না
কোথাই যেন মন উড়ে যায়
পৃথিবীর কষ্ট এক করলেও
এই কষ্টের হয়না সমান
পৃথিবী এমন কেন
জানিনা জানা হয়ে উঠেনি অাজও
সর্বশেষ এডিট : ০১ লা অক্টোবর, ২০১৬ দুপুর ২:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




