somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সামিউল ইসলাম বাবু
অপরিকল্পিতভাবে যেমন সুন্দর বাগান তৈরী সম্ভব নয়,তেমনি অপরিকল্পিত শিক্ষাব্যবস্থা দিয়ে একটা সুন্দর জাতি তৈরী সম্ভব নয়।আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায়- কর্মমুখী,নৈতিকতা সমৃদ্ধ ও যুগোপযোগী শিক্ষাব্যবস্থা চাই,বর্তমান শিক্ষা ব্যবস্থায় জাতির বোঝা তৈরী হয়, সম্পদ নয়।

মুহাম্মদ সাঃ কে নিয়ে লেখা চীনা সম্রাটের কবিতা

০৩ রা ডিসেম্বর, ২০১৭ ভোর ৬:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



মুহাম্মদ সা: নিয়ে চীনা সম্রাট হঙ উ-র কবিতা
রসুল প্রশস্তি
অনুবাদ : সায়ীদ আবুবকর

[হঙ উ (১৩২৮-১৩৯৮), যিনি ঝু ইয়াঙঝাঙ নামেও পরিচিত, ১৩৬৮ সাল থেকে ১৩৯৮ সাল পর্যন্ত চীনের সম্রাট ছিলেন। তিনি ছিলেন মিঙ রাজবংশের প্রথম সম্রাট, যিনি তার বিশাল সেনাবাহিনী দিয়ে ইয়ান রাজবংশকে পরাজিত করে দেশ দখল করে নেন ও ক্ষমতায় অরোহণ করেন। তার সেনাবাহিনীর মধ্যে ১০ জন মুসলিম জেনারেল ছিলেন যারা যুদ্ধে নেতৃত্ব দেন। তার নির্দেশে ন্যানজিং, ইয়াননান, গুয়ানডঙ ও ফুজিয়ানে বেশ কিছু মসজিদ নির্মিত হয়। তিনি মুহাম্মদ সা:-কে নিয়ে ১০০ শব্দের একটি প্রশস্তি রচনা করেন। অনুবাদে ১০০ বাংলা শব্দ বজায় রাখা সম্ভব হয়নি।-অনুবাদক]

মহাবিশ্ব সৃষ্টির প্রাক্কালে
সৃষ্টিকর্তা দিয়েছিলেন ঘোষণা
পাঠাবেন মর্ত্যে
মহান এ ধর্মপ্রচারককে;
অবশেষে তিনি আবির্ভূত হলেন পশ্চিমে;
তাঁকে দেওয়া হলো পবিত্র কিতাব
যার ভাগ হলো ত্রিশটা,
সমস্ত সৃষ্টিকে যা দেখাবে পথ।
তিনি বিশ্বাসীগণের নেতা;
আসমান থেকে আসে সাহায্য তাঁর কাছে
তাঁর জাতিকে রক্ষার জন্য।
দিনে পাঁচবার প্রার্থনা করেন তিনি,
কেবলি শান্তির কামনা নৈঃশব্দে
হৃদয় নিমগ্ন শুধু আল্লাহর ধ্যানে।
গরিবকে তিনি ক্ষমতায় বসান,
বাঁচান তাদেরকে তাবৎ দুর্দশা থেকে।
অন্ধকারে নিমজ্জিত আত্মাসমূহকে
বের করে আনেন আলোয়
সমস্ত বিভ্রান্তি থেকে;
বিশ্বব্রহ্মাণ্ডের জন্যে তিনি আশীর্বাদ।
তিনি পাড়ি দিয়ে এসেছেন প্রাচীন গৌরবময় সব পথ;
বিতাড়িত করেছেন সমস্ত অপশক্তিকে।
তাঁর ধর্ম খাঁটি, সত্য;
মুহাম্মদ- তিনি মহান ও শ্রেষ্ঠ।



সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৫৩
১৬টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইলিয়াস কাঞ্চন

লিখেছেন অর্ক, ০৮ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:৩৩



আমার ছোটোবেলায় ইলিয়াস কাঞ্চন সুপারহিরো। খুব সম্ভবত জীবনে প্রথম হলে দেখা সিনেমা ছিলো জবরদোস্ত। সেখানে ইলিয়াস কাঞ্চন ও ওয়াসিম নায়ক। তিনবার দেখেছিলাম। বাড়ির কাছে হল। সেভাবে কড়াকড়ি ছিলো না। ছোটো... ...বাকিটুকু পড়ুন

মঞ্জুর চৌধুরীর ছোট গল্প "শিউলি গাছ"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ০৮ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:১৭

শিউলি গাছ

- মঞ্জুর চৌধুরী

১.

"কাকু ভাল আছেন?"
অনিরুদ্ধ সেন শিউলিতলা থেকে ফুল কুড়াচ্ছিলেন। তাঁর উঠানের সামনে সীমানা প্রাচীর ঘেঁষে দাঁড়িয়ে থাকা শিউলি গাছটার নিচে সাদা ফুল বিছিয়ে আছে। কমলা... ...বাকিটুকু পড়ুন

লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠের সওয়াব

লিখেছেন শিমুল মামুন, ০৮ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৬


লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গুরুত্বপূর্ণ একটি আমল। এর ফজিলত ও সওয়াব অনেক বেশি। আমলটি করার ব্যাপারে হাদিসে অনেক বর্ণনা এসেছে।

সাগরের ফেনা পরিমাণ গুনাহ মাফ হয়
আবদুল্লাহ ইবনে আমর... ...বাকিটুকু পড়ুন

সী পার্ল এবং চারপাশ

লিখেছেন রোকসানা লেইস, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১১:১৪


খুব ভোরে ঘুম ভাঙ্গল। সূর্য তখনও জাগেনি। ব্যালকুনিতে গিয়ে বসলাম কিছুক্ষন। সামনে সাগর আপনমনে ঢেউ তুলে নাচছে। একজন মানুষও নাই সাগরপাড়ে। এমন নিরিবিলি সাগরপাড়ই চেয়েছিলাম। যেখানে পুরোটাই আমার থাকবে।... ...বাকিটুকু পড়ুন

ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয়

লিখেছেন এমএলজি, ০৯ ই আগস্ট, ২০২৬ রাত ২:৪০

= ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয় =

বিশ্বখ্যাত আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি এনভিডিয়া (NVIDIA)-তে কর্মরত, বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী এবং অত্যন্ত সম্ভাবনাময় তরুণ বিজ্ঞানী ড.... ...বাকিটুকু পড়ুন

×