
অনেক দিন থেকে চেষ্টা করছি একটা লেখা দিবো ব্লগে। বেশ কয়েকটি পোষ্ট লিখলেও তার শেষ নামাতে পারিনি। ড্রাফ্ট করে রেখেদিয়েছি।
এখন হুমায়ন অাহাম্মদের একটা লেখা মনে পড়ো গেলো। একটা বইতে একবার পড়েছিলাম যে, ইচ্ছে করলেই সব সময় লেখা লেখি করা যায় না। হুমায়ন স্যার অনেক রাত জেগে জেগে কাটিয়েছেন। কোনো লেখা লেখতে পারেননি, এমন অনেক ঘটনা উনার জীবনে অাছে।
যাহোক অনেকের সাথে অনেকদিন কথা হচ্ছেনা। কমেন্ট করতে পারছিনা। অনেক পোষ্ট পড়তে পারছিনা। তাই সকলে একবারে শুভেচ্ছা ও সালাম জানাচ্ছি।
ফরাসি একটা প্রবাদ মনে পড়েগেলোঃ
উষার মরুর ধুসর বুকে
একটা যদি শহর গড়ো,
একটা জীবন সফল করা
তার চাইতেও অনেক বড়।
সকলের জন্য রইলো অনেক অনেক দোয়া ও শুভেচ্ছা। কর্মজীবনটা অাসলে অনেক কঠিন। ছাত্রজীবনে যা বুঝতে পারিনি। পেরেশানি অার পেরেশানি। তাই, অামার জন্যেও একটু অান্তরিক ভাবে দোয়া করবেন। অাল্লাহ তায়ালা যেনো সমস্ত কাজকে অামার জন্য সহজ করে দেন। অামিন।
বন্ধু তুমি কেমন অাছো?
কাছে কিবা দূরে,
পথ চলতে পথের বাঁকে
মনে পড়ে তোরে।
ভালো রাখুক মহান প্রভু
এই দো'য়াটি করি।
ইচ্ছে করে কাছে পেলে
বুকে জড়াই ধরি।
এলো মেলো হয়ে গেলো লেখা
পথের মাঝে বন্ধু তোমার অাবার হোক দেখা।
সর্বশেষ এডিট : ১৫ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৭:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




