somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সামিউল ইসলাম বাবু
অপরিকল্পিতভাবে যেমন সুন্দর বাগান তৈরী সম্ভব নয়,তেমনি অপরিকল্পিত শিক্ষা ব্যবস্থা দিয়ে একটা সুন্দর জাতী তৈরী সম্ভব নয়।আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায়- কর্মমুখী,নৈতিকতা সমৃদ্ধ ও যুগোপযোগী শিক্ষা চাই,বর্তমান শিক্ষা ব্যবস্থায় জাতির বোঝা তৈরী হয়, সম্পদ নয়।

কলি কতা গল্পো হয়

২৩ শে মে, ২০২৩ রাত ২:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


" কি আর কবো, কলি কতা (কথা) গল্পো হয়,
এ কতাতো গল্পো নয়
-আঞ্চলিক প্রবাদ

আজ, সকালে নাস্তাটা চা বিস্কিট দিয়েই শুরু হয়।
এতোটাই বিজি যে ভাত রুটি খাওয়ার সুযোগ হলো না।

দুপুরেও ভরপুর খাওয়া হলো না। কাজের প্রচুর চাপ, সাথে টেনশান -যদি ঘুম চলে আসে!

বিকালে, শরিরটা বড্ড ক্লান্ত। ঠিক তখনই একজন চা খাওয়ালেন। (আমার আবার না করার অভ্যাস নেই =p~) খাওয়ার সময় যে যা বলে বলুক, আগে খাওয়া =p~

একটু পর...
নিষেধ করা সত্ত্বেও ২টা সিংগাড়া নিয়ে আসলো বড় ভাই আব্দুল বাতেন। সেটাও খাওয়ার দাওয়াত গ্রহণ করা লাগলো।
এরপর চা না খেলে কেমন হয়ে যায়। তাই আরও একটা চা...
চলে আসবো...
উঠে পড়েছি প্রায়...

আব্দুর রশিদ ভাইঃ - "ভাই, এ্যাপ্সে ভালো কাজ করছে না একটু দেখেন তো....।
আবার ২০ মিনিট...
দেরিতো হয়েই গেলো আরও একটা চা... (আগে কিন্তু বলেছি আমার আবার না করার অভ্যাস নেই =p~ )
স্বভাবজাত ভাবে গলধকরণ হলো।

এরপর বাজারে ফেরা। কাজ শেষ করে বাসায় ফিরবো।
কলিগ বোরহানঃ ভাইয়া একটা চা খেয়ে যান। আবারও একটা দুধ চা...
রাত ১১:০০PM
আর ভাত রুটি খাওয়া সম্ভব নয়, গ্যাসে পেটটা ভরপুর হয়ে আছে :-B
এখন,অন্য কিছু খেতে হবে।
কিছু শুকনা খাবার হলে মন্দ হয়না। বাজার থেকে কিছু শুকনা খাবার নিলাম।
যাহোক, বাসায় ফিরলাম।
বাসায় এসে কয়টা আমের উপর নজর গেলো।
আহ, বেচারা প্রতি বেশি শখ করে সুন্দর সুন্দর, নাদুস নুদুস ৫টা আম দিয়েছিলেন।
টসটসা, দেখতে সেই সুন্দর। লোভ কি আর সামলানো যায়।
(আমাদের বাসার আমের কথা আবার মনে পড়েগেলো। কি যে সুস্বাদু, আলহামদুলিল্লাহ কামড় দিলেই মিষ্টিতে শরিরটা ঠান্ডা হয়ে যায়।)

যাহোক, ভাত রুটি তো খয়নি। তাই ভাবছি, প্রতিবেশির দেওয়া টসটসে আমগুলো আর রেখে দিয়ে লাভ কি?
-৩টা আম বেসিন থেকে ধুয়ে নিলাম।
দিলাম কামড় বাহ মিষ্টি।
তাকিয়ে দেখি খোসার নিচে পোকা। তবে ওই যে সাদা কিলবিল করে সেই পোকা কিন্তু নয়। এমনেই পোকার ঘর। হয়তো পোকা ঘরছেড়ে পালিয়েছে। যেদিকে কামড় দিই, সেদিকেই পোকা। কি একটা আজব ব্যাপার।
বিয়ার গেলের মতো পোকা খাওয়ার অভ্যাসটা নেই। তা হলে হয়তো আমেরিকা চলে যেতাম। পোকা খেতে :-B
পানি দিয়ে কুলি করে মুখটা পরিস্কার করলাম।
ভালোবাসার আমটা ফালায়ে দিলাম। প্রতিবেশীর ভালোবাসা আর রাখতে পারলাম না।
এবার, দ্বিতীয়টা মন ভরে খাবো, চিন্তা করছি।
ওকি, এওতো দেখি একই হাল।
খোসা ভালো হলেও ভিতরের অবস্থা মারাত্মক খারাপ। যেদিকে কামড়ায় সেদিকেই পোকা।
-এভাবে ৫টা আমের একই অবস্থা...

তবে প্রতিবেশির মন ছিলো। সে চেষ্টা করেছেন।
তবে আমি কিন্তু কম চেষ্টা করিনি =p~

জীবনের প্রথম এতো পোকা যুক্ত আম দেখলাম।
এবং খাওয়ার চেষ্টা করলাম ও খেলাম।
সম্ভবত এই গাছের এমনই সমস্যা। সব আম এমনই।
নতুন এক অভিজ্ঞতা হলো।...

সর্বশেষ এডিট : ২৩ শে মে, ২০২৩ দুপুর ২:৪৭
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সেই কথিত “তৌহিদী জনতা আজ কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ০৩ রা এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪৭

সেই কথিত “তৌহিদী জনতা আজ কোথায়?
--------------------------------------------
আজ বিশ্ব রাজনীতির মানচিত্রে উত্তেজনা ইরান বিভিন্ন আরব রাষ্ট্র, ইসরায়েল,মার্কিন সংঘাত নিয়ে আলোচনা চলছে। কিন্তু প্রশ্ন হলো, আমাদের দেশের সেই কথিত “তৌহিদী জনতা”, যারা সামান্য... ...বাকিটুকু পড়ুন

দায়বদ্ধতা ও সময়োচিত সিদ্ধান্ত: ২০০৬ থেকে বর্তমানের শিক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৩ রা এপ্রিল, ২০২৬ দুপুর ২:২৫

Photo - আপলোড না হওয়ায় ইমেজ লিংক:

“দায়বদ্ধতা ও সময়োচিত সিদ্ধান্ত: ২০০৬ থেকে বর্তমানের শিক্ষা”

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ২০০৬ সালের তত্ত্বাবধায়ক সরকার সংকট একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। সে সময় রাষ্ট্রপতির নেতৃত্বে গঠিত উপদেষ্টা... ...বাকিটুকু পড়ুন

ইস্টার ফ্রাইডে এবং যিসাসের শেষ যাত্রা: জেরুজালেমের স্মৃতিবিজড়িত পথে

লিখেছেন সৈয়দ নাসের, ০৩ রা এপ্রিল, ২০২৬ বিকাল ৩:৪৪




দিলু নাসের
আমার এই তিনটি ছবির সঙ্গে পৃথিবীর খ্রিস্টান ধর্মাবলম্বীদের বেদনাবিধুর ইস্টার ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। প্রতিটি ছবিই যেন এক একটি অধ্যায়, একটি যাত্রার, যা শুরু হয়েছিল... ...বাকিটুকু পড়ুন

সব কিছু চলে গেছে নষ্টদের দখলে

লিখেছেন সৈয়দ কুতুব, ০৩ রা এপ্রিল, ২০২৬ রাত ১১:৫৭


সংসদ ভবনের লাল ইটের দেয়ালগুলো যদি কথা বলতে পারত, তবে হয়তো তারা লজ্জায় শিউরে উঠত অথবা স্রেফ অট্টহাসি হাসত। আমাদের রাজনীতির মঞ্চটা ইদানীং এক অদ্ভুত সার্কাসে পরিণত হয়েছে, যেখানে... ...বাকিটুকু পড়ুন

ইরান যুদ্ধ: স্বাধীনতা নাম দিয়ে শুরু, এখন লক্ষ্য ইরানকে প্রস্তরযুগে নিয়ে যাওয়া

লিখেছেন শ্রাবণধারা, ০৪ ঠা এপ্রিল, ২০২৬ সকাল ৮:২৩


আমার আট বছরের ছেলে ফোনে ফেসবুক পাতার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, "বাবা, এটা কিসের ছবি"? আমি তার মনোযোগ অন্যদিকে সরানোর বৃথা চেষ্টা করে অবশেষে বললাম, এটা আমেরিকা- ইসরায়েলের ইরানের... ...বাকিটুকু পড়ুন

×