আজ অনেকদিন পর লিখছি। ভেবে পাচ্ছিনা কি দিয়ে শুরু করা উচিত। এত এত মানুষের ভীড়ে রীতিমত খাবি খাচ্ছি। কাউকে পড়াতে আসিনি, তবু কেউ যদি চোখ বুলিয়ে যায়, ক্ষতি কি? ভাবনা গুলো একটু অগোছালো, গুছিয়ে নিতে চাইনা, শুধু অগোছালোকে একটু ঝালাই করে নিই।
এতে ক্ষতি নেই তবে ভয় আছে। উঠতে বসতে পথে ঘাটে চলতি বাসের ভীড়ে আমি ভীড়মি খাই, ক্ষুদ্র আমি অতিক্ষুদ্র ধুলার মত হাড়াই, সেখানে ব্লগ লেখার দুঃসাহস কই পেলাম কে জানে। ব্লগ তো আর গদ্য-পদ্য না, যে লেখক বিখ্যাত হলে প্রেসের মোটা অংকের কমিশনে সাহিত্য-সমাজে বিকোবে, আর বছর শেষে " বঙ্গীয় সাহিত্য পুরষ্কার"।
যারা লেখেন এবং যারা পড়েন, উভয়-ই শাণিত। ভয় তো করবেই। যেহেতু আমি আনকোড়া, আনাড়ির মত লিখতে গিয়ে শব্দ-ছন্দ হাত ফস্কে ফেলে দিচ্ছি, তাই খুব বেশী বলার বোকা সাহস আজ আর করছিনা।
বিঃদ্রঃ কয়দিন ধরে বুঝতে পারছি বুড়ো মানুষের চিন্তা কেন জট পাকিয়ে যায়। আমি বুড়ো হয়ে যাচ্ছি!!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

