পারিবারিক পর্যায়ে "Extremist" হওয়াটা বেশীরভাগ বাংগালী গুরুজনদের স্বভাব। নিজের পরিবার তো বটেই, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী,বন্ধু-বান্ধব..কারও সংসারই তারা বাদ রাখেন না মংগল চিন্তা থেকে।সবচেয়ে ভয়াবহ প্রভাব ফেলে নব-দম্পতিদের ক্ষেত্রে। বন্ধুত্বের বিয়ে হোক আর পারিবারিক পছন্দের, শুরুতেই দুইপক্ষের কতিপয় মুরুব্বি মোটামুটি দরকষাকষিতে বিয়াটা আর কোন বন্ধনের পর্যায়ে রাখেনা। কোন মতে খোঁড়াতে খোঁড়াতে বিয়া হলে শুরু হয় আরেক কুরুক্ষেত্র। জামাই-বঊয়ের কর্ডিনেশন ঠিক থাকলেই হল,কতিপয় মুরুব্বির মাথায় যেন আকাশ ভেংগে পরে। বঊটা যদি তার মা-বাবার ঘরে অতিথি না হতে পারে,তাহলে সে যেন আদর্শ বউই হতে পারেনা।ছেলেরা তো আরো বড় চিপায়। বউকে লজিকালি সাপোর্ট দিলে সে হয় স্ত্রৈণ, আর পারিবারিক চাপে বউকে চুপ থাকতে বল্লে সে হয় নন-সাপোর্টিভ অত্যাচারি জামাই। এই দুই শ্রেনীর বাইরে কিছু জামাই থাকে লোভী মাকরশা,বউ যাদের কাছে ইনকাম,চাহিদা আর রাগ ঝারার বস্তু। কিছু বউ থাকে সিরিয়ালের খারাপ বঊ,শশুর বাড়ি যতই ভাল হোক,এরা সবসময় একে ৪৭ নিয়া ঘোরে। এর মধ্যে যে নতুন জেনারেশন আসে,তারাও দড়ি টানাটানিতে পড়ে জন্মের আগেই। ফলাফল, ভয়ংকর!!! তারা আসলেই ভাগ্যবান যারা শশুর বাড়ি আর বাপের বাড়ির মধ্যে খুব ১টা পার্থক্য পাননা।মুরুব্বী এবং চ্যাংড়া পোলাপান এক জন আরেক জনের পরিপুরক। আফসুস!! বোঝেনা সে বোঝেনা।
সরল অভিজ্ঞতা
একটি মুমূর্ষু কবিতা
আমি আর কবিতা লিখব না বলেও
লিখে ফেলি একটি মুমূর্ষু কবিতা–
জন্ম নেয়ার আগেই যারা অবিরাম
মৃত্যুযন্ত্রণায় কাতরাচ্ছে, লাথি মারছে
পদ্যের চিরায়ত চোয়ালে !
পঙক্তিতে পঙক্তিতে পথ হেঁটে
প্রচণ্ড পিপাসায় আমি পান করি
কবিতার স্নিগ্ধ জল; আর... ...বাকিটুকু পড়ুন
সংখ্যা গরিষ্ঠ মুসলিম হিসেবে গর্ব করার কিছু নেই......
আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন
অল্প একটু পাশে থেকো
আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।
শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।
আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন
কবিতাঃ এসেছে শরৎ

শরৎ-প্রাতে শিউলি ঝরা ক্ষণে
দিবাকর ছড়ায় হাসি।
দিঘির জলে রক্তিম পদ্ম
ফুটেছে রাশি রাশি।
ছাতিম গাছের নিভৃত নির্জনে
সবুজ পাতার ঘ্রাণ।
সুখ আহ্লাদে ডাকছে নিসর্গ
উচাটন মন প্রাণ।
স্নিগ্ধ বাতাস দোলা... ...বাকিটুকু পড়ুন
মাইনকা চিপা

এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।