এক বনে একটা সিংহ বাস করতো । সিংহ একবার খুব অসুস্থ হয়ে পড়ল । তার পাশেই বাস করতো এক শিয়াল । শিয়াল সিংহ কে পরামর্শ দিলো যে হাওয়া বদল করতে হবে । যেই কথা সেই কাজ । সিংহ তার ব্যাগ গুছিয়ে ভ্রমনের উদ্দেশে বের হল। মনে মনে ভাবল , বয়স তো কম হলনা যতদিন বাঁচবে আনন্দের সাথে বাঁচবে । তাই সে ট্রেনে করে কক্স বাজারের উদ্দেশে যাত্রা করল। জানালার পাশে বসে প্রকৃতি দেখছে আর সেলফি তুলে ফেসবুকে পোস্ট করছে । সাথে সাথে হাজার হাজার লাইক। এভাবে একসময় পৌঁছে গেল সেন্টমার্টিন দ্বিপে । সিংহ কে দেখে সবাই ছুটে পালাতে লাগল । সিংহ সবাই কে বলল ভয় পেওনা । আমি কিছু করবোনা । আমিও তোমাদের মত ঘুরতে এসেছি। সে কথা শুনে সবাই নিশ্চিন্ত হল । সিংহ ঘুরতে ঘুরতে এক সময় ক্লান্ত হয়ে ঝাউবনে বিশ্রাম নিতে গেল। হঠাৎ সে দেখল ওখানে পরিমনি একটা গাছে হেলান দিয়ে গান গাইছে " সে যে কেন এলনা কিছু ভাল লাগেন.............." সিংহ তো দৌড়ে যেয়ে পরিমনি কে বলতে লাগল " পরি এইতো আমি চলে আসছি তোমার কাছে , তুমি আর মন খারাপ করে থেকনা । আমি তোমার সব ছবি দেখেছি। আমি তোমাকে সেই প্রথম যেদিন দেখলাম সেদিন থেকেই ভালবাসি। পরি আমি তোমাকে রানী করে রাখবো । আমার দিকে একটু ভাল করে চেয়ে দেখ কত সুন্দর আমি। শুধু একটু অসুস্থ, তাতে কি? তোমার ভালোবাসা আর যদি একটু জিমে যাই তাহলে আমিও সালমান খানের মত হয়ে যাব । পরি তো সিংহ কে দেখে এতই ভয় পেয়েছে যে তার শরীর অসাড় , তাই দৌড়ানোর কথা ভুলেই গেছে । পরি বুঝল এটা পাগল , কৌশলে পালাতে হবে। পরি তখন সিংহ কে বলল তুমি কি করতে পারবে আমার জন্য ? সিংহ বলল পরি তুমি যদি বল ওই আকাশের চাঁদ এনে দেব । এসব তো পুরনো কথা । নতুন কিছু প্রমান দাও। পরি তুমিই বল কি করতে হবে । পরি বলল তুমি এই সমুদ্রে ঝাপ দাও আর মর । দেখি তুমি কতোটা ভালবাস আমায়। আমি তোমার কবরে ফুলের মালা দেব। এক মাস ধরে শোক পালন করবো । এসব শুনে সিংহ বলল পরিমনি তুমি কি আমায় মানুষের মত পাগল ভেবেছ । তুমি যদি চলে যেতে চাও যাও। পরিমনি চলে যাবার পর সিংহ মন খারাপ করে সমুদ্রের পানিতে পা ডুবিয়ে বসে আছে। আকাশে তখন সূর্য ডুবতে চলেছে। চোখের পলেকে একটি সত্যিকারের পরি নেমে আসলো আর সিংহ কে বলল আমার সাথী হবে? এ কথা শুনে সিংহ তো বেজায় খুশি। সে তখন গান গাইতে শুরু করল " চলে গেছ তাতে কি , নতুন একটা পেয়েছি , তোমার চেয়ে সুন্দরী "
সর্বশেষ এডিট : ২৩ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




