আমারে কি তুমি মনে করবে?
যখন আমি থাকবো না এই দুনিয়ায়।
সন্ধ্যা বেলা আমারে কি তুমি খুজবে?
যদি কভু হারিয়ে যাই আমি,
আমার অপেক্ষায় সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে রেখ বাতায়নে ।
বহুদিন কেটে যাবে তুমি আমার দেখা পাবেনা যখন।
আগের কথা মনে করে আমারে কি তুমি খুজবে?
স্মৃতি গুলি নিয়ে কাটাবে কি তোমার দিবা রাত?
কোনদিন যদি জানো আমি আর নেই।
আমার দেয়া চিঠি তুমি পড়ো ।
আমারে পাবে তুমি চিঠির পাতায়।
তোমার চোখের জল ঝরবে,
আমি মুছে দেব আড়াল থেকে।
আমিতো তোমার মাঝেই আছি
রাতে তুমি বসে থেক আমি আসব।
তুমি কিন্তু ঘুমিয়ে পড়ো না যেন।
তারপর ও যদি না পাও খুজে আমায় ।
আয়নার সামনে দাড়িয়ে নিজেকে প্রশ্ন কর ।
আমার অস্তিত্ব খুজে পাবে তোমার মাঝে,
কারন আমিতো তোমাতেই মিশে আছি।
সর্বশেষ এডিট : ২৬ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



