somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

শাহরিয়ার নীল
আমি ৪০ পাওয়া ক্লাশের সেই ছাত্র যার বাবা ছেলে ৪০ পাওয়ার খুশী তে গাড়ি কিনে আনে। ভুল বুঝবেন না মোটেও। যা দেখবেন সব ফাপড়, আলগা পার্ট। আমি ভবঘুরে অথবা নষ্ট একটি ছেলে। মেধাবী কিংবা জিনিয়াস হওয়ার খেলায় আমি অংশ নেই না।

ব্যাচেলর মহাপুরুষ

২১ শে মে, ২০১৪ রাত ১০:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ব্যাচেলর বাসায়
যারা থাকে তারা প্রত্যেকেই
নিঃসন্দেহে একেকজন মহাপুরুষ,তাদের
জীবনযাত্রা অন্যরকম,দুনিয়াদারির
নিয়মে তারা চলে না,চলতে পারেনা।
মহাপুরুষদের বাসার ভিতরটা খুব অদ্ভুত,ঘরের
যে জিনিসটা যেখানে থাকার
কথা সেখানে তা থাকেনা,থাকে অন্য জায়গায়।
আমি একটা ব্যাচেলর বাসায় দেখেছি,
মশারি টাঙ্গানোর দড়ি হিসেবে সম্পূর্ণ
মাউসটাই (কম্পিউটারের মাইস) ব্যবহার
করা হচ্ছে।চিন্তা করা যায়?
ব্যাপারটা এমন, 'মশারি টাঙাবি?
দড়ি পাচ্ছিসনা?আমার
মাউসটা নষ্ট,দে টাঙিয়ে।'
সেই যে একবার টাঙানো হল,এরপর
কখনো দড়ি পাওয়া গেলেও সেই মাউসটা খুলে আর
দড়ি লাগানো হলো না। কে করে এত কষ্ট!কি দরকার?
ভালোইতো চলছে!
আরেক জায়গায়, সবাই
একসাথে চা খাবে,একটা কাপ কম পড়েছে। একজন
বললো, 'এটা কোন সমস্যাই না,বডি স্প্রের
ঢাকনাটা খুলে ধুয়ে নে,তারপর
চা ঢাল,খেয়ে ফেলে।তুই ঢাকনায়
না খেলে আমাকে দে।আরে খেলেই হল।চিয়ার্স!'
চা খাওয়ার সময়ও ওরা চিয়ার্স
বলে কাপে কাপে বাড়ি খাওয়ায়।এগুলোতো ওদের
কাছে মামুলী ব্যাপার,কেউ অবাক
হয়না,খুশিমনে কাপ বাড়িয়ে দিয়ে ওরা চিয়ার্স
বলে।
ওরাতো মহাপুরুষ। মহপুরুষদের সবকিছুই একটু
অন্যরকম। তাছাড়া ওদেরতো কিছু নিজস্ব
স্টাইল থাকবেই!
সবাই বসে ভাত খাবে,সাথে অতিথি আছে একজন।
প্লেট কম পড়েছে একটা।এটাও কোন ব্যাপার না।
একজন বলে উঠলো, 'দোস্ত আয় তুই আর আমি এক
প্লেটে খাই।তুই প্লেটের ঐপাশ
থেকে খা ,আমি এপাশ থেকে খাই।
ঝামেলা কিসের,আমরা আমরাইতো!'
আমি জানি,নিজের বাসায় যে ছেলেটা এক গ্লাস
পানিও ঢেলে খায়না,নবাবী হালে জীবন কাটায়
সেও ব্যাচেলর বাসায় থাকতে এসে কাজের
ছেলে হয়ে যায়। বুয়া না আসলে রেঁধে খায়,প্লেট
ধোয়,বোতলে পানি ভরে,আরো কত কি করে!
সবচেয়ে আশ্চর্যের বিষয় সে নিজের কাপড় নিজেই
ধোয়,বিছানা করে,মশারি টাঙায়!বাহ!
আমি জানি,এইসব বিষয়গুলো ব্যাচেলর বাসায়
থাকা ছেলেগুলোর বাবা মা একবার যদি নিজ
চোখে দেখতেন,তারা স্পটেই চোখের পানি ফেলতেন।
চোখে পানি ঠোঁটে হাসি মেখে তারা ভাবতেন,
'এটা কি আমার ছেলে? কিভাবে সম্ভব!'
অবশ্যই সম্ভব,মহাপুরুষরা নিজের কাজ নিজেই
করে,ওরা কারো জন্য বসে থাকেনা।অবাক হওয়ার
কিছু নেই।
ব্যাচেলর জীবন কষ্টের কিন্তু অন্যরকম
একটা মজা আছে এই জীবনে।বিভিন্ন পরিবারের
কয়েকজন একসাথে হয়ে কি অদ্ভুত
ভাবে একটা পরিবার গঠন করে ফেলে! এই পরিবারেও
মায়া আছে,ভালবাসা আছে,রাগ ক্রোধ ঝগড়া সবই
আছে।
ভুল বোঝাবুঝিও আছে।আবার কিছুক্ষণ পরেই
মিলেমিশে থাকাও আছে।কেউ অসুস্হ হলে তার
জন্যে সেবাও আছে।
থাকবেইবা না কেন? ওরাতো প্রত্যেকেই
আলাদা আলাদাভাবে একেকজন
খাঁটি মহাপুরুষ,মহাপুরুষরা এমনই হয়।
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মগজ ধোলাইয়ের মেশিন এবং ইংল্যান্ডের আদালতে দণ্ডিত ইমাম

লিখেছেন শ্রাবণধারা, ১৮ ই মে, ২০২৬ বিকাল ৫:৩৩


"হীরক রাজার দেশে" সিনেমায় অত্যাচারী রাজা প্রজাদের ওপর অনেক অত্যাচারের পরেও যখন দেখেন প্রজারা পুরোপুরি বশ মানছে না, তখন সভা-বিজ্ঞানীকে দিয়ে একটা "যন্তর-মন্তর" ঘর তৈরি করেন। সেখানে বৈজ্ঞানিক পদ্ধতিতে... ...বাকিটুকু পড়ুন

ড. ইউনুস শুধুমাত্র বাই বর্ন বাংলাদেশী!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:১০


আমেরিকার সাথে চুক্তির কথাটি আসলেই ইউনুসের উপদেষ্টাসহ তার লোকজন বলে বিএনপি ও জামাতের সাথে আলোচনা করেই চুক্তিটি হয়েছে!
বিএনপি ও জামায়েতের সাথে আলোচনা করলেই কি এই চুক্তি সঠিক হয়ে যায়?

আপনাদের বিএনপি-... ...বাকিটুকু পড়ুন

মহাজাগতিক মাস্টারপ্ল্যান ও ভূ-রাজনীতির গোলকধাঁধা: আমরা কি কোনো অদৃশ্য নকশার অংশ?

লিখেছেন গেঁয়ো ভূত, ১৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৩২



মানুষের ইতিহাস আসলে দুটি সমান্তরাল রেখায় চলে। একটি হলো সেই ইতিহাস যা আমাদের পাঠ্যবইয়ে পড়ানো হয় বা নিউজ চ্যানেলে দেখানো হয়। আর অন্যটি হলো সেই গোপন... ...বাকিটুকু পড়ুন

নিজেকে জানুন, নিজেকে গড়ুন

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ১৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৩৭

"নিজেকে জানুন, নিজেকে গড়ুন — নীরবতা হোক আপনার শক্তির সবচেয়ে ধারালো অস্ত্র।"
সব সম্পর্ক টিকিয়ে রাখার দায়িত্ব আপনার একার না। আপনি যদি বারবার বোঝান, কিন্তু কেউ বুঝতে না চায় — তাহলে... ...বাকিটুকু পড়ুন

দলি, শাপলা শালুক শতদল এসো রাঙায়ে তোমার পদতল.........

লিখেছেন মরুভূমির জলদস্যু, ১৯ শে মে, ২০২৬ দুপুর ২:২৫


পুকুরের টলটলে জলে যখন বড় বড় লাল শাপলা ফুটে থাকে, তখন সেটি দেখতে এতোটাই সুন্দর লাগেযে তাতে মন উদাস হয়ে যায়। মন চায় জলে নেমে তুলে নিয়ে আসি কয়েকটি। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×