somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একজন সাবেক রাষ্ট্রদূতের অবিবেচক বক্তব্য

২০ শে অক্টোবর, ২০১০ ভোর ৪:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বহুল আলোচিত ভারতের টিপাইমুখ বাঁধের সম্ভাব্য প্রভাব প্রসঙ্গে সাবেক রাষ্ট্রদূত ওয়ালীউর রহমানের বক্তব্য নিয়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে সিলেটে। গত শুক্রবার সিলেটের একটি হোটেলে এক অনুষ্ঠানে তিনি বলেন, টিপাইমুখ বাঁধ নির্মিত হলে সিলেট অঞ্চলে এর কোন ক্ষতিকর প্রভাব পড়বে না। কিছু স্বার্থান্বেষী মহল এই বাঁধ নিয়ে দেশে ধূম্রজাল ছড়াচ্ছে। তিনি আরও বলেন, টিপাইমুখ বাঁধ নির্মিত হলে আমাদের এখানে যে বছর বেশি বৃষ্টিপাত হবে সে বছর ভারত পানি কম ছাড়বে, আর যে বছর বৃষ্টিপাত কম হবে সে বছর ভারত বেশি পানি ছাড়বে। এর ফলে আমাদেরই উপকার হবে।
সাবেক রাষ্ট্রদূত ওয়ালীউর রহমানের বক্তব্যে বিস্মিত হয়েছেন সিলেটের বিশিষ্টজনরা। তাঁরা তার বক্তব্যকে শিষ্টাচারে বহির্ভূত ও দেশের স্বার্থবিরোধী বলে বিবেচনা করছেন। তাঁদের মতে, তিনি ভারতীয় রাষ্ট্রদূতের মত কথা বলছেন। সিলেটের বিশিষ্টজনদের বক্তব্যে যুক্তি আছে। কারণ, রাষ্ট্রদূত সাবেক হোন কিংবা বর্তমানের- তার তো দেশের স্বার্থের পক্ষেই ভূমিকা রাখার কথা। আর কোন রাষ্ট্রদূত যদি ভিন দেশের স্বার্থের পক্ষে কথা বলেন, তবে তাকে তো ওই দেশের রাষ্ট্রদূত বলেই মানুষের মনে হবে। টিপাইমুখ বাঁধ প্রসঙ্গে ওয়ালীউর রহমান যে ভাষায় কথা বলেছেন ঐ ভাষা আমাদের কাছে বেশ পরিচিত। কারণ, ঐ ভাষায় ইতঃপূর্বে ভারতীয় রাষ্ট্রদূতরা কথা বলেছেন। কিন্তু ফারাক্কা বাঁধের তিক্ত অভিজ্ঞতার পর বাংলাদেশের মানুষ আর এ কথা বিশ্বাস করতে চায় না যে, ‘টিপাইমুখ বাঁধের কারণে বাংলাদেশের কোন ক্ষতি হবে না, বরং উপকার হবে'। প্রসঙ্গত এখানে উল্লেখ করা প্রয়োজন যে, বাংলাদেশের পরিবেশ বিজ্ঞানীদের মত ভারতের মনিপুর-মিজোরামের পরিবেশবিদ ও পরিবেশবাদীরাও টিপাইমুখ বাঁধের সম্ভাব্য ক্ষতি প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করেছেন। শুধু তাই নয়, ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে টিপাইমুখ বাঁধসহ বৃহৎ বাঁধের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম চলছে। এমনকি হরতালও পালিত হয়েছে। অথচ ভাটি এলাকার তথা বাংলাদেশের সচেতন মানুষ ঐ বাঁধের ক্ষতির কথা উচ্চারণ করায় তাদের স্বার্থান্বেষী ও ধূম্রজাল সৃষ্টিকারী বলে নিন্দাবাদ করলেন সাবেক রাষ্ট্রদূত ওয়ালীউর রহমান। তাই জন মনে প্রশ্ন জেগেছে, ওয়ালীউর রহমানরা আসলে কাদের স্বার্থ রক্ষা করার জন্য মাঠে নেমেছেন?
সাবেক এই রাষ্ট্রদূতের দেশপ্রেম নিয়ে প্রশ্ন তোলার যথেষ্ট কারণ রয়েছে। কারণ, ভারতের পরিবেশ ও বনমন্ত্রী জয়রাম রমেশ স্বয়ং বিতর্কিত টিপাইমুখ বাঁধ নিয়ে আর অগ্রসর না হওয়ার জন্য যেখানে প্রধানমন্ত্রী মনমোহন সিংকে অনুরোধ করলেন, সেখানে বাংলাদেশের কেউ ঐ বাঁধের পক্ষে গুণগান করেন কেমন করে? উল্লেখ্য যে, দিনকয়েক আগে ভারতের পরিবেশ মন্ত্রী গণশুনানি শেষে দিল্লী ফিরে প্রধানমন্ত্রীকে তিন পৃষ্ঠার এক চিঠিতে উত্তর-পূর্বাঞ্চলে বৃহৎ নদী বাঁধ নিয়ে উদ্বেগ প্রকাশ করে এই অঞ্চলে নির্মীয়মাণ সব কয়টি জলবিদ্যুৎ প্রকল্পের কারণে ভাটি এলাকার সম্ভাব্য ক্ষয়-ক্ষতি নিরূপণ করার ওপর জোর দেন। এরপরও কি ওয়ালীউর রহমানের বয়ান বিশ্বাস করে আমাদের মেনে নিতে হবে যে, টিপাইমুখ বাঁধের কারণে বাংলাদেশের কোন ক্ষতি হবে না, বরং উপকার হবে?
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ডায়োজেনিস সিন্ড্রম

লিখেছেন করুণাধারা, ০৪ ঠা জুন, ২০২৬ রাত ১২:০১



ডায়োজেনিস সিন্ড্রমে আক্রান্ত মানুষের ঘর

আমার একজন ঘনিষ্ঠ আত্মীয়ের কিছু অদ্ভুত আচরণ দেখে বুঝতে চাচ্ছিলাম যে তার এমন আচরণ কোনো মানসিক সমস্যা কিনা। তার আচরণের বর্ণনা দেই ইন্টারনেটে, আর তখন জানতে... ...বাকিটুকু পড়ুন

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-৩০)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৪ ঠা জুন, ২০২৬ রাত ১:০৩



সূরাঃ ৩০ রূম, ৩২ নং আয়াতের অনুবাদ-
৩২। যারা নিজেদের দীনে মতভেদ সৃষ্টি করেছে এবং বিভিন্ন দলে বিভক্ত হয়েছে।প্রত্যেক দল নিজ নিজ মতবাদ নিয়ে উৎফুল্ল।

সূরাঃ ৩০ রূম, ২৯ নং... ...বাকিটুকু পড়ুন

হামে শিশুদের মৃত্যুর দায় ডঃ ইউনুস গভার্নমেন্টের

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৪ ঠা জুন, ২০২৬ রাত ১:০৪

ইউনিসেফ হামের টিকা কেনার জন্যে গত তত্তবধায়ক সরকার প্রধান ড' ইউনুসকে বারবার অনুরোধ করেছিলো। আমরা এখনো ইউনুস স্যারের উত্তর পাই নাই। কিন্তু, প্রশ্ন হচ্ছে, ইউনিসেফকে প্রধান উপদেষ্টা পর্যন্ত যেতে হলো... ...বাকিটুকু পড়ুন

মহাশূন্যের অন্তহীন দিগন্তে: আগামীর মহাকাশ গবেষণা, মানবসভ্যতা এবং আল কুরআনের বিস্ময়কর দিকনির্দেশনা

লিখেছেন নতুন নকিব, ০৪ ঠা জুন, ২০২৬ সকাল ৯:৫৫

মহাশূন্যের অন্তহীন দিগন্তে: আগামীর মহাকাশ গবেষণা, মানবসভ্যতা এবং আল কুরআনের বিস্ময়কর দিকনির্দেশনা

ছবি অন্তর্জাল থেকে সংগৃহিত।

ভূমিকা:

মানুষ যখন প্রথম আকাশের দিকে চোখ তুলে তাকিয়েছিল তখন সেই বিশাল নীলিমা তার... ...বাকিটুকু পড়ুন

যুগে যুগে সারদা দেবী

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা জুন, ২০২৬ বিকাল ৩:৫৯



নদীর নাম রুপসা।
জীবনানন্দ দাশ তার কবিতায়ও রূপসা নদীর কথা বলেছেন। এই নদীতে স্নান করেছেন- রবীন্দ্রনাথের মা এবং স্ত্রী। বর্ষাকালে রুপসা নদী যেন যৌবনে ফিরে যায়। কি তেজ! কি জলের... ...বাকিটুকু পড়ুন

×