somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হরতালে র‌্যাব-পুলিশের আচরণের নিন্দা করেছে অ্যামনেস্টি

০৩ রা ডিসেম্বর, ২০১০ রাত ২:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশে প্রধান বিরোধী দল বিএনপির হরতালে নিরাপত্তা বাহিনী শান্তিপূর্ণ হরতালে নেতাকর্মীদের ওপর অতিরিক্ত বল প্রয়োগ করেছে বলে অভিযোগ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। বুধবার অ্যামনেস্টির ওয়েবসাইটে প্রকাশিত
প্রতিবেদনে বলা হয়, ৩০ নভেম্বর বিএনপির ডাকা সকাল সন্ধ্যা হরতালে ঢাকাসহ দেশের অন্যান্য শহরে র‌্যাব এবং পুলিশ হরতালের সমর্থনে বের করা শান্তিপূর্ণ মিছিলে চড়াও হয় ও বেধড়ক লাটিচার্জ করে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলা হয়, এতে শতাধিক নেতাকর্মী আহত হন।
ওই প্রতিবেদনে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বাংলাদেশ গবেষক আব্বাস ফয়েজ বলেন, শান্তিপূর্ণ মিছিলে পুলিশের হামলায় যারা আহত হয়েছেন তাদের ন্যায় বিচার পেতে এবং উপযুক্ত ক্ষতিপূরণ নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে এ বিষয়ে সরকারের তদন্ত করা উচিত। তিনি আরো বলেন, মিছিলকারীদের প্রতি যথাযথ আচরণ করতে ও অতিরিক্ত বল প্রয়োগ থেকে বিরত থাকতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সরকারের পক্ষ থেকে কঠোর নির্দেশনা দিতে হবে।
হরতালে আটক হওয়া নেতাকর্মীরা যাতে আইনি সুযোগ পান এবং আত্মীয়-স্বজনদের সাথে দেখা করার অনুমতি দিতে প্রতিবেদনে দাবি জানানো হয়। আহতদের চিকিৎসা সেবা পাওয়ার বিষয়টিও নিশ্চিত করতে বলা হয়। এছাড়া, হরতালের আগে ও ওই দিন পুলিশের হাতে আটকদের বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ থাকলে বিচারের আওতায় আনতে এবং অন্যদের অবিলম্বে ছেড়ে দেয়ারও দাবি জানানো হয়।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ডায়োজেনিস সিন্ড্রম

লিখেছেন করুণাধারা, ০৪ ঠা জুন, ২০২৬ রাত ১২:০১



ডায়োজেনিস সিন্ড্রমে আক্রান্ত মানুষের ঘর

আমার একজন ঘনিষ্ঠ আত্মীয়ের কিছু অদ্ভুত আচরণ দেখে বুঝতে চাচ্ছিলাম যে তার এমন আচরণ কোনো মানসিক সমস্যা কিনা। তার আচরণের বর্ণনা দেই ইন্টারনেটে, আর তখন জানতে... ...বাকিটুকু পড়ুন

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-৩০)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৪ ঠা জুন, ২০২৬ রাত ১:০৩



সূরাঃ ৩০ রূম, ৩২ নং আয়াতের অনুবাদ-
৩২। যারা নিজেদের দীনে মতভেদ সৃষ্টি করেছে এবং বিভিন্ন দলে বিভক্ত হয়েছে।প্রত্যেক দল নিজ নিজ মতবাদ নিয়ে উৎফুল্ল।

সূরাঃ ৩০ রূম, ২৯ নং... ...বাকিটুকু পড়ুন

হামে শিশুদের মৃত্যুর দায় ডঃ ইউনুস গভার্নমেন্টের

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৪ ঠা জুন, ২০২৬ রাত ১:০৪

ইউনিসেফ হামের টিকা কেনার জন্যে গত তত্তবধায়ক সরকার প্রধান ড' ইউনুসকে বারবার অনুরোধ করেছিলো। আমরা এখনো ইউনুস স্যারের উত্তর পাই নাই। কিন্তু, প্রশ্ন হচ্ছে, ইউনিসেফকে প্রধান উপদেষ্টা পর্যন্ত যেতে হলো... ...বাকিটুকু পড়ুন

মহাশূন্যের অন্তহীন দিগন্তে: আগামীর মহাকাশ গবেষণা, মানবসভ্যতা এবং আল কুরআনের বিস্ময়কর দিকনির্দেশনা

লিখেছেন নতুন নকিব, ০৪ ঠা জুন, ২০২৬ সকাল ৯:৫৫

মহাশূন্যের অন্তহীন দিগন্তে: আগামীর মহাকাশ গবেষণা, মানবসভ্যতা এবং আল কুরআনের বিস্ময়কর দিকনির্দেশনা

ছবি অন্তর্জাল থেকে সংগৃহিত।

ভূমিকা:

মানুষ যখন প্রথম আকাশের দিকে চোখ তুলে তাকিয়েছিল তখন সেই বিশাল নীলিমা তার... ...বাকিটুকু পড়ুন

যুগে যুগে সারদা দেবী

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা জুন, ২০২৬ বিকাল ৩:৫৯



নদীর নাম রুপসা।
জীবনানন্দ দাশ তার কবিতায়ও রূপসা নদীর কথা বলেছেন। এই নদীতে স্নান করেছেন- রবীন্দ্রনাথের মা এবং স্ত্রী। বর্ষাকালে রুপসা নদী যেন যৌবনে ফিরে যায়। কি তেজ! কি জলের... ...বাকিটুকু পড়ুন

×