যুবলীগ নেতা ইব্রাহিম হত্যা মামলায় আওয়ামী লীগের এমপি নুরুন্নবী চৌধুরী শাওনকে জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত নিয়েছে সিআইডি। তার আগে এই হত্যা মামলায় গ্রেফতার হওয়া এমপির গাড়িচালক কামাল হোসেন কালা, মাজহারুল ইসলাম মিঠু, শিমুল, দেলোয়ার হোসেন ও সোহেলকে পুনরায়
রিমান্ডে আনা হবে। রিমান্ড চলাকালীন এদের মুখোমুখি করা হবে এমপি শাওনকে। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির এএসপি খোন্দকার আব্দুল হালিম বুধবার সন্ধ্যায় শীর্ষ নিউজ ডটকমকে জানান, আদালতে এমপি শাওনের গাড়িচালক কালার দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি নিয়ে প্রশ্ন রয়েছে। রয়েছে বিভ্রান্তি। এই বিভ্রান্তি দূর করতে হলে তাকে পুনরায় জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। তদন্ত কর্মকর্তা আরো বলেছেন, স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়া আসামিকে পুনরায় রিমান্ডে নিয়ে আসার ক্ষেত্রে বিধিনিষেধ থাকলেও প্রদত্ত জবানবন্দি বিভ্রান্তিমূলক এ বিষয়টি আদালতকে অবহিত করেই পুনঃরিমান্ডের আবেদন জানাবেন তারা। তাছাড়া কালার পরিবারের অভিযোগও আমলে নিয়ে তদন্তের নিরপেক্ষতা প্রমাণ করা প্রয়োজন। এক প্রশ্নের জবাবে এএসপি হালিম বলেন, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত যতবার প্রয়োজন ততবারই এমপি শাওনকে জিজ্ঞাসা করা হবে।
যে কারণে গ্রেফতার করা হয় সোহেল ও মিঠুসহ ৬ জনকে। সিআইডি তাদের আবারো রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করবে। একই সময় এমপি শাওনকেও ডেকে নিয়ে কালা, সোহেল, দেলোয়ার, শিমুল ও মিঠুদের মুখোমুখি করবে।
সিআইডির পদস্থ একজন কর্মকর্তা জানান, স্পর্শকাতর এই মামলায় সাক্ষী ও গ্রেফতারকৃতদের কাছ থেকে পাওয়া তথ্যের আলোকেই এমপি শাওনকে জিজ্ঞাসাবাদ করা হবে। ওই কর্মকর্তা আরো বলেছেন, আগামী ২/৩ দিনের মধ্যে গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ রিমান্ডের আবেদন জানাবে সিআইডি।
আলোচিত ব্লগ
ডায়োজেনিস সিন্ড্রম

ডায়োজেনিস সিন্ড্রমে আক্রান্ত মানুষের ঘর
আমার একজন ঘনিষ্ঠ আত্মীয়ের কিছু অদ্ভুত আচরণ দেখে বুঝতে চাচ্ছিলাম যে তার এমন আচরণ কোনো মানসিক সমস্যা কিনা। তার আচরণের বর্ণনা দেই ইন্টারনেটে, আর তখন জানতে... ...বাকিটুকু পড়ুন
আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-৩০)

সূরাঃ ৩০ রূম, ৩২ নং আয়াতের অনুবাদ-
৩২। যারা নিজেদের দীনে মতভেদ সৃষ্টি করেছে এবং বিভিন্ন দলে বিভক্ত হয়েছে।প্রত্যেক দল নিজ নিজ মতবাদ নিয়ে উৎফুল্ল।
সূরাঃ ৩০ রূম, ২৯ নং... ...বাকিটুকু পড়ুন
হামে শিশুদের মৃত্যুর দায় ডঃ ইউনুস গভার্নমেন্টের
ইউনিসেফ হামের টিকা কেনার জন্যে গত তত্তবধায়ক সরকার প্রধান ড' ইউনুসকে বারবার অনুরোধ করেছিলো। আমরা এখনো ইউনুস স্যারের উত্তর পাই নাই। কিন্তু, প্রশ্ন হচ্ছে, ইউনিসেফকে প্রধান উপদেষ্টা পর্যন্ত যেতে হলো... ...বাকিটুকু পড়ুন
মহাশূন্যের অন্তহীন দিগন্তে: আগামীর মহাকাশ গবেষণা, মানবসভ্যতা এবং আল কুরআনের বিস্ময়কর দিকনির্দেশনা
মহাশূন্যের অন্তহীন দিগন্তে: আগামীর মহাকাশ গবেষণা, মানবসভ্যতা এবং আল কুরআনের বিস্ময়কর দিকনির্দেশনা

ভূমিকা:
মানুষ যখন প্রথম আকাশের দিকে চোখ তুলে তাকিয়েছিল তখন সেই বিশাল নীলিমা তার... ...বাকিটুকু পড়ুন
যুগে যুগে সারদা দেবী

নদীর নাম রুপসা।
জীবনানন্দ দাশ তার কবিতায়ও রূপসা নদীর কথা বলেছেন। এই নদীতে স্নান করেছেন- রবীন্দ্রনাথের মা এবং স্ত্রী। বর্ষাকালে রুপসা নদী যেন যৌবনে ফিরে যায়। কি তেজ! কি জলের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।