পহেলা বৈশাখ তো এসেই পড়েছে প্রায়। আর তাই বেশ ভালোভাবেই চলছে এর আয়োজন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা তো বটেই দেশের অন্য সকল বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ গুলোও এই আয়োজন থেকে পিছিয়ে নেই। পহেলা বৈশাখের জন্য মুখোশ, শখের হাড়ি, পটচিত্র, চোখের মুখোশ, পুতুল ইত্যাদি বানানো প্রায় শেষের দিকে অধিকাংশ যায়গাতেই।
বৈশাখী হাওয়া লেগেছে সবখানে। চলতি পথের মার্কেট গুলোর সাজে, পোশাকের দোকানের কাপড়ে এমনকি ফুটপাথেও লেগেছে বৈশাখী রঙ। আর তাই ধানমন্ডি ২৭ নম্বর এর ফুটপাথ ধরে হাঁটতে গিয়ে থমকে দাঁড়াতে হলো হঠাৎ।
একটি টেবিলে অনেক গুলো রঙিন মুখোশ নিয়ে বসে আছে কয়েকজন তরুন। সামনে লেখা ‘ফর সেল’। চোখের মুখোশ, বড় মুখোশ, মাটির পট, পুতুল সবই আছে তাদের ছোট্ট এই টেবিলে।
মুখোশের রঙে যখন চোখ আটকে গেলো তখন এগুলো সম্পর্কে জিজ্ঞেস করার লোভ সামলানো গেলো না। কাদের আয়োজন এসব করা হয়েছে জানতে চাইতেই বিক্রেতারা জানালো তাঁরা সবাই ইউনিভার্সিটি অফ ডেভেলপমেন্ট অলটারনেটিভ এর চারুকলা বিভাগের ছাত্র।
পহেলা বৈশাখ উপলক্ষে মুখোশ বানানোর চর্চা করা এবং শখের বশেই এই আয়োজন করেছে তাঁরা। ছোট পরিসরে রাপা প্লাজার উল্টো পাশের ফুটপাথের ধারে এগুলো সাজিয়ে দোকান দিয়েছে তাঁরা। সর্বস্তরের মানুষকে নিজেদের শিল্প প্রতিভার কথা জানিয়ে দিতে এবং মুখোশ বানানোর খরচ উঠিয়ে আনার জন্য এগুলো বিক্রি করছেন তাঁরা।
মুখোশ কিংবা পটচিত্র গুলোর দাম শুরু হয়েছে ২০০ টাকা থেকে। উর্ধে এর দাম ৫ হাজার পর্যন্তও আছে। পহেলা বৈশাখ উপলক্ষে যারা মুখোশ দিয়ে ঘর সাজানোর কথা ভাবছেন তাঁরা চাইলে একটু ঢুঁ মেরে আসতে পারেন ধানমন্ডি ২৭ নম্বরের এই ছোট্ট মুখোশের রঙ্গিন দোকানটি থেকে।
সূত্র: প্রথমবার্তা
আলোচিত ব্লগ
Sajna

Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন
বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন
ঝাল্লাগে ভাল্লাগে- ২

"যে-রাঁধুনী জানে তার তরকারিতে স্বাদ হয়নি, সে নিমেষে লঙ্কার কৌটো উপুড় করে দেবে। তারপর অতিথি যখন কান দিয়ে ধোঁয়া ছেড়ে হাঁউমাউ করবে, রাঁধুনী তখন মিটিমিটি হেসে বলবে—‘একটু ঝাল বেশি... ...বাকিটুকু পড়ুন
চা এর আড্ডা।

শনিবার
৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
২৬ জমাদিউল আ. ১৪৪৮ হিজরি
কিছু মুহূর্ত কখনো হারিয়ে যায় না, সময়ের স্রোতে শুধু স্মৃতি হয়ে মনের গভীরে জমা থাকে।
২০১১ সাল। তখন আমি ইন্টারে পড়ি। নানীর... ...বাকিটুকু পড়ুন
২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।