রাজধানীর কমলাপুরের শহীদুল হক চাকরি করেন একটি বেসরকারি কোম্পানিতে। ছোট ছেলে বায়না ধরছে পহেলা বৈশাখে ইলিশ খাবে। তাই ছেলেকে সঙ্গে নিয়ে সকালেই ফকিরাপুল কাঁচাবাজারে এসেছেন তিনি। কিন্তু বাজারে মাছের দাম শুনে তিনি ভীষণ হতাশ। কারণ সাধ ও সাধ্যের মধ্যে কোনোই সঙ্গতি খুঁজে পাচ্ছিলেন না শহীদুল হক।
রাজধানীর কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, শহীদুল সাহেবের মতো অনেক ক্রেতার সাধ থাকলেও মাছের রাজা ইলিশ কেনার সাধ্য নেই। অনেকে আবার বাজার ঘুরে বড় ইলিশ দেখে শেষমেষ ছোট্ট ইলিশ কিনেই বাড়ি ফিরছেন। পাড়ায় মহল্লায় ফেরী করেও ইলিশ বিক্রি হচ্ছে চড়া দামে। ফলে নিম্নবিত্ত এমনকি মধ্যবিত্তদের জন্য এবার ইলিশের স্বাদ নেওয়া বেশ কঠিনই হয়ে পড়েছে।
পহেলা বৈশাখের আগের শেষ সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার। রাজধানীর মাছ বাজারগুলোয় হু হু করে বাড়ছে ইলিশের দাম। মাত্র এক সপ্তাহের ব্যবধানে ইলিশের দাম হয়েছে দ্বিগুণ।
মতিঝিলের এজিবি কলোনী বাজার ঘুরে দেখা গেল, ১ কেজি বা তার চেয়ে একটু বেশি ওজনের একহালি ইলিশের দাম সাড়ে ৯ থেকে ১০ হাজার টাকা। ৭০০ থেকে ৮০০ গ্রাম ওজনের ইলিশের হালি সাড়ে ৬ থেকে ৭ হাজার টাকা।
এবার রাজধানীর সব বাজারেই চড়া দামে বিক্রি হচ্ছে ইলিশ। পাইকারি বাজারগুলোয় ইলিশের সরবরাহ কম থাকায় এবারও দাম এত চড়া বলে খুচরা ব্যবসায়ীরা দাবি করছেন। কিন্তু অভিযোগ রয়েছে পহেলা বৈশাখ ঘিরে অতি মুনাফা পকেটে তুলছেন ব্যবসায়ীরা।
একটু কম দামে ইলিশ কেনার আশায় রাজধানীর অদূরে কাঁচপুর শিল্পাঞ্চল থেকে যাত্রাবাড়ী পাইকারী বাজারে আসছেন ইব্রাহিম মিয়া। বাজার ঘুরে হতাশ এ ক্রেতা। দামে কোনো পরিবর্তন নেই মালিবাগ রেলগেটের মাছবাজার থেকে।
বৈশাখবরণ করতে পান্তা-ইলিশ না খেলে যেন আনুষ্ঠানিকতা অপূর্ণই থেকে যায়। তাইতো বাজারে এসেছেন গৃহিনী খাদিজা বেগম। ইলিশের দাম শুনে হতাশ খাদিজা বললেন, ‘দামের ব্যাপারে তারা (ব্যবসায়ীরা) স্বৈরাচারিতার পরিচয় দিচ্ছে। সরকার কোনো ব্যবস্থাই নিচ্ছে না। এটাতো কোনো স্বাধীন দেশের ব্যবসানীতি হতে পারে না।’
আড়তদার ইদ্রিস আলী বলেন, এ মৌসুমে জাটকা নিধনে নিষেধাজ্ঞা থাকে। তারপর আবার মোকাবেও মাছের সংকট। বিপরীতে সব অঞ্চলেই ইলিশের ব্যাপক চাহিদা থাকায় দাম বাড়ছেই।
সূত্র: প্রথমবার্তা
আলোচিত ব্লগ
Sajna

Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন
বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন
ঝাল্লাগে ভাল্লাগে- ২

"যে-রাঁধুনী জানে তার তরকারিতে স্বাদ হয়নি, সে নিমেষে লঙ্কার কৌটো উপুড় করে দেবে। তারপর অতিথি যখন কান দিয়ে ধোঁয়া ছেড়ে হাঁউমাউ করবে, রাঁধুনী তখন মিটিমিটি হেসে বলবে—‘একটু ঝাল বেশি... ...বাকিটুকু পড়ুন
চা এর আড্ডা।

শনিবার
৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
২৬ জমাদিউল আ. ১৪৪৮ হিজরি
কিছু মুহূর্ত কখনো হারিয়ে যায় না, সময়ের স্রোতে শুধু স্মৃতি হয়ে মনের গভীরে জমা থাকে।
২০১১ সাল। তখন আমি ইন্টারে পড়ি। নানীর... ...বাকিটুকু পড়ুন
২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।