somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইকর্মাস রিভিউ: একটা দেশীয় উদ্যোগের গল্প

২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কক্সবাজার ইশপ দেশের প্রথম সারির দেশীয় ইকর্মাস উদ্যোগ। খুব অল্প সময়ে সারা দেশে ও দেশের বাইরে শুঁটকি পৌঁছে দিয়ে অনেকের নজরে এসেছে এই প্রতিষ্টানটি। প্রাথমিকভাবে বিশ্বের ১৩টি দেশে কক্সবাজারের শুঁটকি পাঠানোর উদ্যোগ নিয়েছে প্রতিষ্টানটি। সামুদ্রিক লইট্যা, ছুরি, কোরাল, রূপচাঁদার শুঁটকি ছাড়াও বার্মিজ আচার, চকলেট, আদিবাসীদের ঐতিহ্যবাহী পোশাক, শামুক-ঝিনুকের তৈরি বিভিন্ন শোপিস, হরেক রকমের প্রসাধনী অনলাইনে অর্ডার নিয়ে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশী-বিদেশী ক্রেতার কাছে সরবরাহ করছে কক্সবাজার শপ।
পর্যটন কেন্দ্র কক্সবাজারে সারাবছরই দেশ-বিদেশ থেকে অসংখ্য পর্যটক ঘুরতে যান। ফেরার সময় সঙ্গে নিয়ে ফিরেন কক্সবাজারের শুঁটকি মাছ, বার্মিজ আচারসহ হরেক রকমের প্রসাধনী। যা কক্সবাজার ছাড়া পাওয়া দুষ্কর। এ চিন্তা থেকেই কক্সবাজার শপের যাত্রা শুরু। কারণ কক্সবাজার বেড়াতে এলেই পযর্টকদের খাবার প্লেটে পছন্দের রসনা হিসাবে এক নম্বরে থাকে সামুদ্রিক শুঁটকি। উপহার-উপঢৌকন হিসাবে শুঁটকি পাঠানোর রেওয়াজটা বেশ পুরনো। মজাদার খাবার হিসাবে শুঁটকির কদর আগে যেমন ছিল এখনও তেমন আছে। তাই কেউ কক্সবাজারে বেড়াতে এলে সবার আগে শুঁটকির খোঁজ নেয়। সেই শুঁটকির স্বাদ রসনা বিলাসীদের আরও কাছাকাছি নিতে কাজ করছে কক্সবাজার ই-শপ.কম নামের একটি প্রতিষ্ঠান। পর্যটন নগরী কক্সবাজারের এই অনলাইন শপটি আপনি চাইলে আপনার দুয়ারে হাজির করবে পছন্দের সব শুঁটকি। সরাসরি উৎপাদনকারীদের কাছ থেকে টাটকা এবং বিষমুক্ত শুঁটকি সংগ্রহ করে থাকে। এমনিতে পর্যটন নগরী কক্সবাজারের দুটি পণ্যের আলাদা বিশেষত্ব আছে। শুঁটকি ও বার্মিজ আচার। এই দুটি পণ্য কক্সবাজারের বাইরে সেভাবে পাওয়া যায় না। কক্সবাজারে বেড়াতে আসা পর্যটকরা যাওয়ার সময় কিছু শুঁটকি বা আচার নিয়ে যেতে পারলেও বরাবরই চাহিদা থাকে বেশি। এই চাহিদার বিষয়টি মাথায় রেখে গত বছর জানুয়ারিতে কক্সবাজার ই-শপ ডটকমের যাত্রা। কক্সবাজার ই-শপ শুধু একটি ইকর্মাস উদ্যোগই নয়, এটি কক্সবাজারের পণ্য সারাদেশে পরিচিত করার একটি উদ্যোগ। ফরমালিন ও বিষাক্ত কেমিক্যালমুক্ত শুঁটকি ও টাটকা আচার মানুষের দুয়ারে হাজির করতে কক্সবাজার ইশপ কাজ করে যাচ্ছে।
কক্সবাজার ইশপে সামুদ্রিক লইট্যা, ছুরি, কোরাল, রূপচাঁদাসহ নানা শুঁটকি ছাড়াও আচার, চকলেট, আদিবাসীদের ঐতিহ্যবাহী পোশাক, শামুক-ঝিনুকের তৈরি দৃষ্টিনন্দন অসংখ্য শোপিস অনলাইনে অর্ডার নিয়ে সরবরাহ করা হয়ে থাকে। এসব পণ্য কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্রেতাদের হাতে পৌঁছানো হচ্ছে। সম্প্রতি ঢাকা ও চট্টগ্রামে ক্যাশ অন ডেলিভারি সার্ভিস চালু হয়েছে এবং অন্যান্য জেলায় পণ্য সরাসরি হোম ডেলিভারি যাচ্ছে। অনলাইনে কেনাকাটার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ টার্মের একটি রিটার্ন পলিসি। কক্সবাজার ই-শপ দিচ্ছে প্রডাক্ট রিটার্ন-এর সহজ সুযোগ। ক্রেতারা চাইলে তাদের কেনা পণ্য কক্সবাজারের নিজস্ব অফিস থেকে নিতে পারেন। কক্সবাজার ই-শপের উদ্যোক্তা লিটন বলেন, সব মিলিয়ে কক্সবাজারে দোকান থেকে শুঁটকি কেনার চেয়ে কক্সবাজার ই-শপ থেকে অনলাইনে কেনা অনেক সাশ্রয়ী ও নির্ঝঞ্ঝাট। কক্সবাজার ই-শপ সরাসরি মাঠ পর্যায় থেকে শুঁটকি সংগ্রহ করে। এ কারণে ক্রয়মূল্য কম পড়ে। আর দোকানে বিক্রি হওয়া শুঁটকি কয়েক হাত বদল হয়ে কক্সবাজার ও চট্টগ্রামের বাজারে পৌঁছতে কেজিতে দাম বেড়ে যায় ১০০ টাকা থেকে ১০০০ টাকা পর্যন্ত। আর এই টাকা যায় ক্রেতাদের পকেট থেকে। কক্সবাজারে নতুন পর্যটক দেখলে অনেকে আবার দাম বাড়িয়ে রাখে। কক্সবাজার ই-শপ এক্ষেত্রে ব্যতিক্রম। এক দামে পণ্য বিক্রি ও স্বল্প খরচে কুরিয়ারে হোম ডেলিভারি দেয়া হয়।
কক্সবাজারের সবচেয়ে মজাদার রূপচাঁদা শুঁটকির কেজি মানভেদে ১২শ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত। লইট্ট্যা শুঁটকি ৬শ-৭শ টাকা, ছুরি শুঁটকি মানভেদে ৩শ থেকে ১৬শ টাকা । এর সঙ্গে কুরিয়ার সার্ভিসের খরচ ৬০ টাকা। ক্যাশ অন ডেলিভারি হলে ৯০ টাকা। তারপরও তাদের দাম বাজারের শুঁটকির চেয়ে কম। কক্সবাজারে বেড়াতে আসা পর্যটকদের কাছে কক্সবাজারের পণ্যের চাহিদা বেশ। বেড়াতে গিয়ে কেনাকাটার ঝামেলা অনেকেই পোহাতে চাননা। আবার কেনাকাটা করলেও পরবর্তিতে কক্সবাজার চাইলেও হাতের কাছে পণ্যগুলো পাওয়া যায় না। কেনার সময় পান না। কারণ যখন পণ্য প্রয়োজন হয়- তখন তারা কক্সবাজারে আসতে পারে না। এসব বিষয়কে মাথায় রেখে পণ্য বিপণনে নতুনত্ব এনেছে কক্সবাজার শপ।
কক্সবাজার ইশপ কে যুক্ত আছে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) এর সঙ্গে। এছাড়া কক্সবাজার ই-শপ ডটকম থেকে কেন ক্রেতারা পণ্য কিনবে তার জন্য দিচ্ছে একাধিক সুবিধা। রয়েছে ক্যাশ অন ডেলিভারি, বিকাশ, ব্যাংক ট্রান্সফার, গিফট ভাউচার ইত্যাদি। ক্রেতাদের সার্বক্ষণিক সেবা প্রদানের জন্য রয়েছে হেল্পলাইন।

সর্বশেষ এডিট : ২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বালুর নিচে সাম্রাজ্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫১


(ডার্ক থ্রিলার | কারুনের আধুনিক রূপক)

ঢাকার রাত কখনো পুরোপুরি ঘুমায় না।
কাঁচের অট্টালিকাগুলো আলো জ্বেলে রাখে—যেন শহর নিজেই নিজের পাপ লুকাতে চায়।

এই আলোর কেন্দ্রেই দাঁড়িয়ে ছিল করিম গ্লোবাল টাওয়ার
আর... ...বাকিটুকু পড়ুন

জ্ঞানহীন পাণ্ডিত্য

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২০


এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে... ...বাকিটুকু পড়ুন

গণতন্ত্র হলো সংখ্যাগরিষ্ঠের মত এবং শরিয়া আইন হলো সকল পক্ষের সম্মতি বিশিষ্ট ইসলামী হুকুমতের আইন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:১৯



সূরাঃ ৬ আনআম, ১১৬ নং আয়াতের অনুবাদ-
১১৬। যদি তুমি দুনিয়ার অধিকাংশ লোকের কথামত চল তবে তারা তোমাকে আল্লাহর পথ হতে বিচ্যুত করবে। তারা তো শুধু অনুমানের অনুসরন করে:... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

মুহতারাম গোলাম আযমই প্রথম We Revolt বলেছিলেন !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি... ...বাকিটুকু পড়ুন

×