-টাকা খাইছে, অন্যায় করছে। তো ক্যামেরার সামনে এসে ভ্যা ভ্যা করার কি আছে?
-মানুষ কতটা বড় মনের হলে সবার সামনে তার নিজের অপরাধ স্বীকার করতে পারে জানিস? হয়তো জানিস না। জানলেও বুঝার চেষ্টাও করিস না।
-হ, ঠিক আছে। আমারে বুঝাতে অইব না।
-শুধু বড় মনের না, বুঝলি, সেই মানের সৎ সাহসও থাকতে হয়।
-আরেব্বা!
-প্লীজ, আমাকে মকারি(mockery) করতে হবে না। শোন, আমরা জাতিগতভাবে এখনও অনেক অনেক পিছিয়ে কেন জানিস? এইসব সরল, বোকা, সৎ-সাহসওয়ালা মানুষদের অভাবে। জাতিগতভাবে টিকেও আছি অল্প কয়েকজন এইসব সরল, বোকা, সৎ-সাহসওয়ালা মানুষদের জন্যই। যে দেশের মানুষ কোটি টাকা চুরি করে, ধরা পরেও বুক ফুলিয়ে, খ্যালখ্যালিয়ে হেসে আমাদের সামনে উপস্থিত হয় সেখানে তার এমন অশ্রুসজল উপস্থিতি আমাদের ভিতরের 'ভালো আমি'কে সূক্ষ্মভাবে নাড়া দিয়ে যায়, বলে যায় স্বার্থের জন্য দেশের বিরুদ্ধে কোন অপরাধ করছি নাতো...।
পুনশ্চঃ তুমি ভুল কর তার মানে তুমি মানুষ। আর তুমি সেই ভুলের জন্য অনুতপ্ত তার মানে তুমি একজন ভালো মানুষ।
- হুমায়ুন আহমেদ।
সর্বশেষ এডিট : ০৫ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



