দুঃখ তুমি পরাধীনতা,স্বাধীনতারও পর
দুঃখ তুমি এ দেশেতে রাজনীতির সমর।
দুঃখ তুমি মিথ্যাবাদি নেতার মুখের বুলি
দুঃখ তুমি শহীদের স্মৃতি কেমন করে ভূলি।
দুঃখ তুমি সংসদেতে মিথ্যা কথার মালা
দুঃখ তুমি মিছিলগামি নারীর হাতের বালা।
দুঃখ তুমি রাজাকারের পতাকা উড়ানো গাড়ি
দুঃখ তুমি স্বাধীনচেতা মানুষের চোঁখের আড়ি।
দুঃখ তুমি অট্টালিকার পাঁশের ছনের ঘর
দুঃখ তুমি দেখনা কিছুই আপন কেই বা পর।
দুঃখ তুমি ক্যাম্পাসেতে গোলাবারদের ঢল
দুঃখ তুমি ছেলে না ফেরা মায়ের কান্নারআঁচল।
দুঃখ তুমি তরুণী চলার পথের দুষ্ট ছেলে
দুঃখ তুমি সন্ত্রাসীর বুলেট ঝরাও রক্ত ঢেলে।
দুঃখ তুমি ছেলের হাতে বাবার লাঞ্ছিত মুখ
দুঃখ তুমি বঞ্ছিত মায়ের আর্তনাদের চোখ।
দুঃখ তুমি সন্তান রেখে মায়ের নিরুদ্দেশ
দুঃখ তুমি স্বামীর হাতে স্তীর শীরুচ্ছেদ।
দুঃখ তুমি পথের বাঁকে অনাথ এতিমের কান্না
দুঃখ তুমি কৃষানের চোখেতে ঝড় বৃষ্টি বন্যা।
দুঃখ তুমি কুমারী নারীর সরল মনের ভুল
দুঃখ তুমি প্রেমিক হৃদয়ে সন্দহেরি মুল।
দুঃখ তুমি এ দেশেতে এসেছ কেন বল
দুঃখ তুমি এ দেশ ছেড়ে অন্য দেশে চল।
দুঃখ বলে ওরে পাগল কেন বলিস এতকিছু
দেখবি যদি আমার খেলা আয় না তবে আমার পিছু।
তোর দেশেতে যে জন মাথা দেখ চেয়ে দেখ তারে
তার মাথাতেই বেরামরোগে করছে তারেনারে।
সঠিক শাসন প্রেমিক মনে দেশ কে যে ভালবাসবে
সোনার মত দেশটি যে তোর ঝলমলিয়ে হাসবে।
শিক্ষা সেবা,চিকৎসা আর শ্রমের মুল্য দেবে
দুর্নীতি আর দ্রব্যমুল্যের খোজ খবর যে নেবে
আমি দুঃখ এ দেশ ছেড়ে পালাবই যে তবে।
সর্বশেষ এডিট : ২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





