স্থান দেবনা হৃদয়ের পাতায়
রাখবোনা স্মৃতির পটে বাঁধিয়ে
বিষন্নতার ঢাকনা গুলো খোলে দেব
ধুইয়ে মুছে ফেলব সমস্ত অতীত প্রহর
অসীমের কালো মেঘ অসীমেই ছুঁড়ে দেব
বিষাদের বেঁড়ে উঠা গোঁফে খুর বসাব
ফেরাব অতীত। অতীতের বিশটি বছর।
দু’হাত বাড়িয়ে দেব নীলঞ্জনার দিকে
সহস্র শঙ্খচিলের মত দিগন্ত ছোব
আরাধনা সা’বালিকার প্রতি
না’বালিকার দংশনে আমি বড়ই দংশিত
দেবে একটু নরম ছোয়া ?
লোভের কম্পন ছড়াবে কি উষ্ঠধরে ?
লিপষ্টিকের জলছাপে রাঙাবে কি মোর ঠোঁট।
ভু-কম্পিত করবে কি দেহের প্রতিটি পশমগুলি?
প্রহসনের কোন কাব্য কথা নয়
মনের উদ্যানে আবার ফোটাব নতুন নতুন ফুল,
জুঁই,চামেলী,হাসনা হেনা মালতি বকুল।
সৌরভ ছড়াবো চারিধার।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


