ডাকে তোর নাম ধরে
-নূর এমডি চৌধুরী
বসিয়া মলিন প্রাণে
যেদিকে তাঁকাই দেখি তোর মুখ
প্রকৃতির সব খানে।
চাই শুধু চাই নাহি তোরে পাই
এ বিষাদ ঘোর অন্ধকারে,
চমকিয়া ঊঠি এপাশ উপাশ
বন্দী মনের কারাগারে।
গভির নিশীতে একাকীত্ব মন
খোঁজিয়া ফিরি তরে যখন তখন
লৌহ শৃঙ্খল ডোরে,
বাঁধিব তরে অনন্ত শুধায়
কাঁদিব চরণ ধ’রে।
কেবলি কাঁদিব কেবলি বাঁধিব
কেবলি দাঁড়াব সন্মোখে তোর,
চমকিয়া ঊঠিয়া দেখিবি তরাসে
যেথায় থাকিস যত বহু দূর।
পলে পলে তোর সময় হবে ক্ষীণ
প্রহর গুনি তাই আমি প্রতিদিন,
প্রজাপতি যায় মধু মাখা পায়
গুঞ্জনে চরণে ছড়ায়
ভালবাসার ঋণ।
যেদিকে চাহিবি আকাশে বাতাশে
আমার মুরতি রবে আঁকা,
অকস্যাৎ ফিরাবি নয়ন তার মুখ পানে
আমার মুরতি রবে নিষ্ফল ফাঁকা।
রহিব পথের ধাঁরে
মাটির মায়ায় মিশাব দেহ
নীরব ও আঁধারে।
দাও দাও বলে কেবলি ডাকিব
ডাকে তোর নাম ধরে,
ঢালিয়া আঁধার তোর চারিধার
কাঁদিব হা হুতাশ করে।
সর্বশেষ এডিট : ২১ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


