
বৃদ্ধাশ্রমে কোন এক মা’কে
-নূর এমডি চৌধুরী
মা জননী-
জন্ম দিয়েছিলে বলেই কি তুমি
হয়েছিলে এতোটা ঋণী?
দশ মাস দশ দিন গর্ভে ধারণ,
ইহাই কি ছিল তোমার দোষের কারণ?
রাত জাগা চোখ তোমার নির্ঘুম প্রাণ,
ইহাই কি ছিল মাগো তার প্রতিদান?
নিজে না খেয়ে দিতে সন্তানের মুখে,
ইহাই কি দোষ ছিল কাঁদ ধুঁকে ধুঁকে।
বাবার পকেটের টাকা দিতে চুরি করে
তাই তার প্রতিদানে চোঁখে জ্বল ঝরে।
সন্তানের রোগ আরোগ্যে সঁঁপে দিতে প্রাণ,
তাই ভেবে মনটা তোমার করে আনচান।
দুস্টমি তার কত শত পড়শির অপমান,
বৃদ্ধাশ্রম তাই্ বুঝি আজ তোমার শেষ সন্মান?
১৮/০১/২০১৬(সকালঃ১০,৪০)
উৎসর্গ-
বৃদ্ধাশ্রমের সকল মা’কে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

