আজ সারা রাত বাচ্চাদের মতো কান্নাকাটি করেছে ও। অনেক চেষ্টা করেও থামাতে পারিনি আমি। ও যখন আমার কাঁধে মাথা রেখে কেঁদেছে তখন ওর চোখের জল আমার পিঠ গড়িয়ে পৌছে গেছে কোমড় পর্যন্ত।
বুঝতে পারছিনা, যে মেয়েটি আমার কাছে আসার জন্য পাগলের মতো আচরণ করছিলো সেই মেয়েটিই এখন কেনো ভেঙ্গে পড়েছে এমন করে?!
সারারাত জেগে থাকার ক্লান্তি ও বুঝতোনা। তাই আজ জেগেছে। অবশেষে সইতে না পেরে এখন এই ভোরে ও ঘুমুচ্ছে...
একটু পর পর বড় করে নি:শ্বাস ছাড়ছে। ভিতরের জমে থাকা ভয় ও কষ্ট উড়ে যাচ্ছে বাতাস হয়ে? যাক! ওর ভিতরে ফিরে আসুক সেই সাহস ও আস্থা!
মেয়েটার জন্য খারাপ লাগছে খুব! এতো ভালো কিভাবে যে বাসে!! আমিও তো কম বাসিনা!!! যদি তাই হতো তাহলে আজ...
ওকে নিয়ে আজ ঘুরতে যাব। কিন্তু বৃষ্টি যদি সারাদিনই থাকে তাহলে কষ্ট হয়ে যাবে। এই সক্কালবেলা তাই প্রথম চাওয়া বৃষ্টিটা সারাদিন না থাকুক...
সর্বশেষ এডিট : ০৮ ই আগস্ট, ২০১১ সকাল ১১:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




