টুন টুন টুন টুইট টুইট টুইট-
গুডমর্নিং টোনাসোনা,জলদি ওঠো কুইক।
ধাৎতেরি ছাই ভাল্লাগেনা-
আজ না হলিডে ?
ভুলেই গেছ আজ মোদের পিঠা খাবার ডে !
এই ধরো নাও বাজারের ব্যাগ-
এইযে সাথে লিস্টি,
বাকী আছে অনেক কাজ -
জলদি কর লক্ষ্নী।
মাথ্থা খারাপ যেতে হবে বাজারেতে-
ভুলেই গেছ সবাই ঘরে,বোমা আতঙ্কে !
পারবনা যেতে বাজারে,পারবনা হতে টোস্ট,
ভাববে মানুষ ভীষণ মজার টোনাটুনির রোস্ট !
টুন টুন টুন টুইট টুইট টুইট-
ভুলেই গেছ বনের রাজার ট্রিট।
বাদ দাও ওসব, চল যাই দূর বনেতে,
থাকুক রাজা একলা বনে
মনের সুখে তে !
কৃতগ্ঞতা : টোনাটুনির গল্প
সর্বশেষ এডিট : ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




