মনটা খুব খারাপ । মন খারপের কি আছে ? কেউ কি বুঝবে , মূল্য দেবে ? তাহলে আর মন খারাপ করা কেন ? তারচে বরং এভাবেই ভাবা ভাল - পৃথিবী সৃষ্টির আদি লগ্ন থেকেই এসব হিংসা - বিদ্বেষ , হানাহানি , মারামারি , কাটাকাটি , খুনোখুনি চলছে - নতুন তো কিছু নয় ! তুমি তোমার মত করে ভাল থাকলেই তো হল ( ওহে অন্তর্যামী আমার চারপাশটা ভাল না থাকলে আমি কিভাবে ভাল থাকি ! ) তোমার ভাই নিহত হলেও তুমি ভাল থাক - তোমাকে এসব কিছু বিছিন্ন ঘটনা , আল্লাহর মাল আল্লায় নিছে শুনে ভাল থাকতে হবে । তোমার পিতার বুক ভরা হা হা কার - আমি আমার সন্তান হত্যার বিচার চাই না , শুনেই তোমাকে ভাল থাকতে হবে । আমরা এখন হতে এমন ভাবে ভাল থাকতে শিখব - আমরা আর মন খারাপ করব না !
কি হয় বল এসব ছাইপাশ লিখে ? দিন যায় , দিন চলেই যায় .........
ফিনিক্স
১৩ ই মে, ২০১৫ দুপুর ২:০৮
জলন্ত উনুন থেকে হঠাৎ লেগে যাওয়া আগুনের আঁচ -
অথবা , কড়ইয়ের ফুটন্ত তেল হতে
ছিটকে আসা এক বিন্দু তেলে পুড়ে যাওয়া ক্ষত হতে
আমি মনে মনে অনুভব করার চেষ্টা করি ,
কত গুণ কত গুণ তীব্র হতে পারে -
পুড়ে যাওয়া একজন মানুষের কষ্ট !
সেলাই করতে গিয়ে হঠাৎ সূচের খোঁচা
অথবা , কিছু কাটতে গিয়ে হঠাৎ চাকুর ধারালো পোঁচ হতে -
আমি মনে মনে অনুভব করার চেষ্টা করি ,
কতখানি কতখানি তীব্র হতে পারে চাপাতির ধারালো পোঁচ !
এখন প্রতিদিন এসব নিতান্তই মামুলি বিষয় হতে -
আমি নিজেকে প্রস্তুত করি ।
পেট্রোলের জলন্ত আগুন ,নাকি চাপাতির ধারালো পোঁচ -
কিসে প্রাণহুতি হবে অবিনশ্বর আত্মার!
হে মানব !
০১ লা মার্চ, ২০১৫ দুপুর ১২:০১
'অদ্ভুত আঁধার এক এসেছে এ পৃথিবীতে আজ,
যারা অন্ধ সবচেয়ে বেশি আজ চোখে দেখে তারা;
যাদের হৃদয়ে কোনো প্রেম নেই-প্রীতি নেই-করুনার আলোড়ন নেই
পৃথিবী অচল আজ তাদের সুপরামর্শ ছাড়া।
যাদের গভীর আস্থা আছে আজো মানুষের প্রতি,
এখনো যাদের কাছে স্বাভাবিক বলে মনে হয়
মহৎ সত্য বা রীতি, কিংবা শিল্প অথবা সাধনা
শকুন ও শেয়ালের খাদ্য আজ তাদের হৃদয়।
- অদ্ভুত আঁধার এক-জীবনানন্দ দাশ'
হে মানব যদি বিশ্বাস কর স্রস্টার বিশালতায় -
তবে কেন নিজেকে এত ক্ষুদ্র কর নীচতায় !
যদি বিশ্বাস কর আদম-হাওয়া, এডামস-ইভ কিংবা মন্যু- সীতায়-
তবে জেনো সকলে তোমার ভ্রাতাই ।
যদি শুনে থাক গল্প হাবিল-কাবিলের-
তবে জেনো নিশ্চয় আছে কারসাজি ইবলিসের ।
হে মানব রঞ্জিত কোরনা আর হাত ভ্রাতার রক্তে -
নিমজ্জিত হয়োনা আর আদিম পঙ্কে ।
এস আলোর পথে , উদ্ভাসিত হও প্রজ্ঞায় -
সৃষ্টির সেরা জীব তুমি - দীক্ষিত হও মানবতায় ।
সর্বশেষ এডিট : ০২ রা নভেম্বর, ২০১৫ সকাল ১১:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




