somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উপজেলা নির্বাচন নিয়ে কোন্দলে এমপি অবরুদ্ধ রায়গঞ্জে

০৮ ই মে, ২০১৪ দুপুর ১২:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সিরাজগঞ্জ প্রতিনিধি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 2014-01-23 00:09:58.0 BdST Updated: 2014-01-23 00:09:58.0 BdST

পছন্দের প্রার্থীকে রায়গঞ্জ উপজেলা চেয়ারম্যান পদে সমর্থন দেয়ায় বিক্ষুব্ধ আওয়ামী লীগ নেতা-কর্মীদের অবরোধে পড়তে হয়েছে সিরাজগঞ্জ-৩ আসনের (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য গাজী ইসহাক তালুকদারকে।

বুধবার রাতে উপজেলা পরিষদ চত্বরে সংসদ সদস্যকে অবরুদ্ধ রাখার পাপাপাশি ৭/৮টি মটর সাইকেল ও মিলনায়তনের দরজা-জানালাও ভাংচুর করা হয় বলে স্থানীয়রা জানায়।

সাড়ে ৭টা থেকে টানা দেড় ঘণ্টা মারামারির পর পুলিশ পাহারায় মিলনায়তন ছাড়েন আওয়ামী লীগের সংসদ সদস্য ইসহাক।

তিনি অবশ্য গোলযোগের খবর অস্বীকার করলেও রায়গঞ্জ থানার ওসি আনিসুর রহমান সাংবাদিকদের বলেছেন, “উত্তেজনা দেখা দেয়ায় রাত ৯টার দিকে এমপি মহোদয়কে পুলিশ পাহারায় মহাসড়কের ভূইয়াগাতি পর্যন্ত এগিয়ে দেয়া হয়েছে।”

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিন্নাহ আলমাজি, সাবেক সভাপতি গাজী জয়নাল আবেদিন, যুগ্ম সম্পাদক আবু তালেব ও বর্তমান ভাইস চেয়ারম্যান উপজেলা যুবলীগের সভাপতি আমিনুল ইসলাম শিহাব প্রার্থী হতে ইচ্ছুক।

একক প্রার্থী ঠিক করতে বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে যৌথসভা ডাকা হয়। এতে রায়গঞ্জ উপজেলা, সলঙ্গা থানা ও ৯টি ইউনিয়নের আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা যোগ দেন।

স্থানীয় নেতারা জানান, সাড়ে ৭টার দিকে স্থানীয় সংসদ সদস্য ইসহাক হোসেন তালুকদার চেয়ারম্যান পদে দলের প্রার্থী হিসেবে জিন্নাহ আলমাজি, ভাইস চেয়ারম্যান পদে শরিফুল ইসলাম ঝন্টু ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নিলুফার ইয়াসমিন রিনার নাম ঘোষণার পর গণ্ডগোল শুরু হয়।

বিক্ষুব্ধরা দরজা-জানালা ভাংচুরের পর মিলনায়তনের দরজা আটকে দেয়। একই সময়ে বাইরে চলে গাড়ি ভাংচুর।

জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনোনয়নপ্রত্যাশী হান্নান বলেন, “স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের সমর্থক হওয়ায় রাজনৈতিক প্রতিহিংসার কারণে আমাকে মনোনায়ন দেয়া হয়নি।”

বর্তমান ভাইস চেয়ারম্যান আমিনুল বলেন, “দলের কর্মীদের ইচ্ছাকে গুরুত্ব না দিয়ে নিজের পছন্দের নাম ঘোষণা করায় এমপি সাহেবকে পুলিশ পাহারায় ঘটনাস্থল ত্যাগ করতে হয়েছে।”

“শুনেছি তিনি সিরাজগঞ্জ চলে গেছেন। ঘোষিত প্রার্থীর নাম বাতিল না করা হলে দল ক্ষতিগ্রস্ত হবে। দলের নেতাকর্মীরা এমপিকে রায়গঞ্জে ঢুকতে দেবে না।”

এ বিষয়ে সংসদ সদস্য ইসহাকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অডিটরিয়ামে কোনো সমস্যা হয়নি।”
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

/স্বাধীনতা বিরোধীদের safe home আগে ছিলো লিবিয়া আর এখন হলো তুরস্ক।

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ৩১ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১২

/স্বাধীনতা বিরোধীদের safe home আগে ছিলো লিবিয়া আর এখন হলো তুরস্ক।

/শুধু তাই না, তারা খোলাখুলি ভাবেই আমাদের স্বাধীনতা বিরোধী জামায়াতের সাথে নিবিড় সম্পর্ক গড়ে তুলেছে। ৭১ এর মানবতাবিরোধী অপরাধের... ...বাকিটুকু পড়ুন

ছোটগল্প: আমি ডাক্তার হবো

লিখেছেন সুব্রত দত্ত, ৩১ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১৫

দ্রুত মাছ ধরার জালগুলো গুছিয়ে নেয় মহিউদ্দিন। ইতোমধ্যে অন্যান্য যন্ত্রগুলোও গুছিয়ে রেখেছে একপাশে। “জমির, ও জমির” বলে উঁচুস্বরে ডাকে কিছুক্ষণ পর পর। চারিদিকে মানুষের ছুটোছুটি। সবাই ব্যস্ত। কেউ বড় বড়... ...বাকিটুকু পড়ুন

অভিজ্ঞতা নাকি বাস্তব জ্ঞান!

লিখেছেন সাহাদাত উদরাজী, ৩১ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৩৮

বাস্তব অভিজ্ঞতা মানুষের জ্ঞানের পরিধি। আমার কাছে একজন গ্রামের লোক আসেন মাঝে মাঝে, শিক্ষিত নন, তিনি বহু বছর প্রবাসী ছিলেন এমন কি সেখানে জেলেও ছিলেন, তিনি এলে আমরা অনেক কথাই... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসা ও জঙ্গী আতঙ্কের অর্থনীতিতে এক নির্বোধজীবি আত্মভোলা জাতির আয়না

লিখেছেন তানভীর রাতুল, ৩১ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩

এক

বুদ্ধিজীবিরা নাকি জাতির বিবেক! তা সে তো ভালো কথা। কিন্তু সাধারণত যা ভালো তা যখন খারাপ তখন সাধারণত তা খুবই খারাপ। একটা জাতির সবচেয়ে মজার কিন্তু করুণতম দৃশ্য হলো তার... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্র ব্যর্থদের দায়িত্ব নেয় নাকি ব্যর্থতার সংজ্ঞাই রাষ্ট্র কর্তৃক নির্ধারিত হয়???

লিখেছেন সুব্রত দত্ত, ৩১ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৫৪

আমাকে যারা চেনেন অথবা আমার অন্যান্য লেখা যাদের পড়া আছে তারা জানেন আমি একজন নিহিলিস্ট। একজন নিহিলিস্ট ‘রাষ্ট্রধারণা’য় বিশ্বাসী নয়। রাষ্ট্র সম্পর্কে সে উদাসীন। আমি নিজেও রাষ্ট্র সম্পর্কে উদাসীন। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×