somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

স্বঘোষিত মিসির আলী
মিসির আলি একজন মানুষ, যাঁর কাছে প্রকৃতির নিয়ম-শৃঙ্খলা বড় কথা, রহস্যময়তার অস্পষ্ট জগৎ যিনি স্বীকার করেন না।

বিভ্রান্তি বিলাস

২৩ শে জুন, ২০১৩ রাত ১১:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কারো ভালো খবর শুনে এতো মন খারাপ জীবনে কখনো হয়নি । বহুদিন পর বন্ধু যখন দেখা করতে এসে বলে সে চলে যাচ্ছে দেশের বাইরে । হোক না গত তিন বছর আমাদের দশ বার ও দেখা হয় নি , তিন জন মিলে রিকশা করে কোথাও যাওয়া হয়নি , তবুও তো জানি তোরা আর আমি একই শহরে । বন্ধু তোরা কাছেই আছিস আমি সব্সময় বলি বন্ধু ভাগ্য আমার অনেক ভালো , তার প্রথম কারন টা হলো তোরা । তোর খারাপ কারন টা হলাম আমি

সেইদিন সর্বমোট তোদের দিকে তাকাইতে পারসি চার বার , কি করতাম সব কিছু ঝাপসা ঝাপসা লাগে । এখন ও তাই । তুই দেখলে কি একটা লজ্জার কাজ হবে । আমি তো জানি আমি অনেক শক্ত একটা ছেলে ।

খোদার কসম তোর সাথে এই জীবনে স্বার্থপরতা ছাড়া আর কিছু করি নাই , তোরে দেখে ও বন্ধুত্ব শিখি নাই ।
কি সব আবোলতাবল লিখসি , দুনিয়ার সব কিছুই বালছাল আবাল
আসলে পৃথিবী কিছু মানুষ আছে যারা শত চেষ্টা করেও কারও আপন হতে পারে না , এদের হয়তো অনেক বন্ধু বান্ধব থাকে কিন্তু হিসাব মিলাতে গেলে দেখা যায় এরা বহিরাগত , এরা একাই চলে , একাই ঘুরে, বেশি ভিড় এদের কখনই ভালো লাগে না ,কাউকে আপন লাগলে তাদের সাথে বাচ্চাদের মতো হয়ে যায় ... এদের কেউই আপন ভাবে না , ভাবে যন্ত্রণা , এইভাবে কষ্ট পেয়ে পেয়ে এই ধরনের মানুষগুলো নিরবে সরে যায় ,হারিয়ে যায় , কিন্তু কেউই তাদের খোঁজ করে না ......

বিভ্রান্ত বিলাস


মাঝরাতে সবাই ঘুমিয়ে পড়লে মাঝে মাঝে আমি ফেসবুকে একটা নারীর প্রফাইল খুঁজি। খুবই গোপনে। আমি জানি এই লাইনটা পড়ে অনেক পাঠক দাঁতের পাটি বের করে ফেলেছেন। মনে মনে ভাবছেন, বয়স তো কম হলো না নিমাই, এখনও এইসব? ছিঃ।

আমার মনে পড়লো হেলাল হাফিজের কবিতার লাইন,
''ভালোবাসা যাকে খায়-- এইভাবে সবটুকু খায়।''

তারপর আর কখনোই আমি ওপাড়ায় যায়নি, ও পথে হাঁটিনি। তাহলে ইদানীং রাত বিরাতে সেই নারীকে খুঁজে মরি কেন? খুব সোজা উত্তর। জাস্ট সেই ভদ্রমহিলাকে একটা ''থ্যাংক ইউ'' বলার জন্য।
আমার খুব বলতে ইচ্ছে করে, এই যে ঝরঝর করে গদ্য লিখছি, স্ট্যাটাস মারছি, তুমি ধাক্কাটা না মারলে, পরীক্ষায় স্ট্যান্ড করে, খুব তালেবর ছাত্র হয়ে ''থিসিস'' লিখতাম।
তুমি আমাকে থিসিস লেখা থেকে বাঁচিয়েছো।
বাংলা গদ্য লেখার যে আনন্দ, এই আনন্দ আমি কোথায় পাবো, বলো?

শুধু থ্যাংক ইউ না, মেয়েটাকে ছোট্ট করে বকাও দিতাম। বলতাম, এই মেয়ে, তুমি তো আমাকে অন্যভাবে নাকে দড়ি দিয়ে ঘোরাতে পারতে। বলতে পারতে, একটা না, দশটা উপন্যাস লিখলে ভেবে দেখতে পারি। দেয়ার মে বি সেকেন্ড চান্স।

তাহলে আমি সিরিয়াসলি দশখানা উপন্যাস নামিয়ে দিতাম।

তাতে তোমার আমার মিলন না হলেও, বাংলা সাহিত্যের বড়ো উপকার হতো।

মেয়ে, তুমি পচা


কেউ কেউ আমাকে জিজ্ঞেস করে, ভাইয়া আপনার এই লেখার উদ্দেশ্য কি?
আমি বলি, একদা আমার লেখাটার একটা সুনির্দিষ্ট উদ্দেশ্য ছিল বটে, কিন্তু সেই উদ্দেশ্য বহুকাল আগেই ব্যর্থ হয়েছ, বলা যেতে পারে মাঠে মারা গেছে।

বিভ্রান্তি বিলাসিতা

আবার এলিটারা সামনের বছর দেশে আসতেছে, নাহ এইবার আর ফাও কামলা খাটার মানসিকতা নাই! কি লাভ ফাও কামলা দিয়া ভালোইতো আছি, পচানি কমছে লোক জনের কি লাভ ওরে নিয়া ব্লগে পোস্ট করার, কি’ইবা দরকার.........
বাস্তব জীবনে বেশী জৌলুসপূর্ণ বস্তুকে পাবার জন্য অহেতুক কালক্ষেপণ করো না। আকাশের দিকে তাকালে সবার প্রথমে সূর্যটাই চোখে পড়ে। কিন্তু সূর্যের দিকে বেশীক্ষণ তাকিয়ে থেকো না - চোখ ঝলসে যাবে। পুরো আকাশটাই আছে তো তোমার জন্য - কেনো শুধু সূর্যের দিকেই তাকিয়ে থাকবে?



[বিঃদ্রঃ বাক্তিগত অবস্থান শেয়ার করার জন্য দুঃখিত :(
সর্বশেষ এডিট : ২৩ শে জুন, ২০১৩ রাত ১১:৫৩
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ মোহাম্মদপুরে কখনও বিচ্ছেদ হয় না

লিখেছেন রাজসোহান, ২০ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৪





আমার দোকানের নাম নিউ শাপলা কম্পিউটার ও ফটোস্ট্যাট। সাইনবোর্ডের শাপলা ফুলটা এঁকে দিয়েছিলো তাজমহল রোডের এক সাইনম্যান, দেখতে হয়েছিলো কচুরিপানার মতো। চৌদ্দ বছর ধরে ঝুলে আছে। রোদে রঙ উঠে... ...বাকিটুকু পড়ুন

২১শে আগস্ট গ্রেনেড হামলা তার সাথে কিছু রুঢ় সত্য যা বদলে দিয়েছিলো দেশের রাজনীতি।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৩৪





২১শে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এই হামলায় কারা জড়িত ছিল সেটাও আজকের দিনে অজানা নয় একমাত্র নিতান্ত দলকানা ছাড়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়... ...বাকিটুকু পড়ুন

×