somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

স্বঘোষিত মিসির আলী
মিসির আলি একজন মানুষ, যাঁর কাছে প্রকৃতির নিয়ম-শৃঙ্খলা বড় কথা, রহস্যময়তার অস্পষ্ট জগৎ যিনি স্বীকার করেন না।

এড়িয়ে চলুন এই ১০ পুরুষকে :||

১১ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আপনি মানুষটাই বেশ রোম্যান্টিক। বর্ষায় মেঘের দিকে তাকিয়ে মনের মধ্যে কবি কবি ভাব জাগে হামেশাই! দেখতেও বেশ পাড়ার প্রীতি জিন্টা। কলেজে অথবা অফিসে আপনি ঢুকলে হোঁচট খান অনেকেই... তবে সেই সব হোঁচট খাওয়াদের মধ্যে থেকে কাউকে বেছে নেয়ার আগে এই চেকলিস্টটায় একবার চোখ বুলিয়ে নিন । B-))

নেকু টাইপ: আপনি যদি চান এমন কোনো বয়ফ্রেন্ড যার সঙ্গে শাল-চাদর থেকে শুরু করে বিভিন্ন বুটিক নিয়ে আলোচনা করবেন, তাহলে আপনার জন্যে এমনই এক পিস বয়ফেন্ডই প্রয়োজন। সারাটাদিন যার নিজের রূপচর্চাতে কেটে যায়। আর যেটুকু বাড়তি সময় পান, কাটিয়ে দেন বিভিন্ন স্টোরে। নিজের জন্যে পারফেক্ট পোশাক আর অ্যাকসেসরির স্টক বাড়াতে হবে না... ও আরো একটা কথা, ইনি কিন্তু ভুলেও আপনার প্রশংসা করবেন না। উল্টে এক্সপেক্ট করবেন যে দেখা হলেই আপনি তার পোশাক ও হেয়ারস্টাইলের প্রশংসা করুন। :P

নীতিবাগীশ: আগে থেকেই বলে রাখছি... একটু এদিক থেকে ওদিক হয়েছে কি বাবার প্রবচন শুরু হয়ে যাবে। এইটা করা উচিত, সেটা করে ভুল করেছেন, এভাবে হাঁটা উচিত হয়নি, সেভাবে বসাটা দৃষ্টিকটু ছিল... তবে আপনি যদি আজীবন স্কুলের হেডমাস্টারের সামনে মাথা নিচু করে থাকতে চান তাহলে এর থেকে ভালো পাত্র আপনি পাবেনই না! X(

খেলা ধ্যান, খেলা জ্ঞান, খেলা চিন্তামণি: একদম ঠিক। খেলা ছাড়া ইনি এক্কেবারে মণি হারা ফণি। আপনি পাশে আছেন, না গেছেন সেই দিকে খেয়াল ইনি অন্তত রাখবেন না। আপনাদের সম্পর্কে প্রলয় নেমে আসুক, এর কাছে কিন্তু ভারত-পাকিস্তান ম্যাচই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এবার আপনি হাসি মুখে এটা মেনে নেবেন না কি ক্রিকেট ব্যাট দিয়ে তার মাথাটাই বলের মতো উড়িয়ে দেবেন সেটা আপনার উপরে ছেড়ে দিলাম। :|

…পুংষক: আমি তো শুধু এক প্রকার বয়ভফ্রেন্ডের উদাহরণ দেব বলে ভাবছিলাম। আর তাতেই আপনি... যাক গে আমার যখন বলার কথা বলেই ফেলি। আপনি শুনবেন কি না সেটা তো আপনি ঠিক করবেন। এক প্রজাতির বয়ফ্রেন্ড পাবেন যাদের পকেট থেকে মানি ব্যাগ বের হতে আপনি কখনোই দেখবেন না। আধাআধি খরচের দিকেও ইনি এক পা এগোবেন না। অন্য দিকে আপনি বুঝতে পারবেন না যে কোনো স্কুলের বাচ্চাকে নিয়ে খেতে গিয়েছেন নাকি প্রাপ্তবয়স্ক পুরুষের সঙ্গে। তবে শুধু খাওয়াতেই ইতি নয়। এরা নিজেদের বাবুআনার শখও মেটাবেন আপনার গ্যাঁটের কড়ি দিয়ে। এবার যদি আপনার একটি পোষ্যের দরকার থাকে এই পুরুষকে আপনি স্বচ্ছন্দে দত্তক নিতে পারেন। ;)

অসন্তোষের কারণ: সারাদিন নাঁক সিঁটেকে রয়েছেন। খুঁজে খুঁজে খুঁত বের করাই এদের একমাত্র কাজ। তবে যে সে জিনিসের নয়। একমাত্র আপনার মধ্যেই। তবে আপনি যদি নিজেকে এক অন্য মানুষে পরিবর্তিত করে ফেলতে চান তা হলে ইনিই আপনার শ্রেষ্ঠ গুরু। কিন্তু যদি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই খুঁজে পেতে চান, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব এই পুরুষটিকে ভ্যানিশ করে দিন। :)

অতীতই তার বর্তমান: মুখ খুললেই একই কথা। আগের অফিসে এই করেছিলাম, কলেজে পড়ার সময়ে সেই করেছিলাম, আমার আগের বস কি ভালোই না ছিল, আমার আগের গার্লফ্রেন্ড আমার কত পয়সাই না খসিয়েছে... আরে বাবা আপনি যদি এতই অতীতকে ভালোবাসেন তাহলে একটা টাইম মেশিন কিনে ফেলুন। নানা রকম অতীতে সহজে যাওয়াআসা করতে পারবেন। আর যদি বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে বাঁচার কথা ভাবেন তাহলে একে হটান। না হলে এই অতীত বিলাসীর সঙ্গে থাকতে থাকতে আপনি না ভূত হয়ে যান! B-)


আত্মকেন্দ্রিক: এর তো সারাদিন নিজেকে নিয়েই কেটে যায়! আপনাকে ইনিই বলেছিলেন তো যে ভালোবাসেন? আপনি আবার কান শুনতে ধান শোনেননি তো! যাক গে আপনি এর অ্যাটেনশন পাওয়ার জন্যে সারা জীবন অপেক্ষা করবেন নাকি... যাক আপনার উপরেই ছেড়ে দিলাম। X((

দু'মুখো সাপ: আপনার হাত ধরে হাঁটবেন বটে কিন্তু নজর থাকবে সামনে থেকে আসা মেয়েটির উপরে। আপনার সঙ্গে কাফেতে বসে সিজলার আইসক্রিম খাবেন, অন্যদিকে বিবিএম-এ জাস্ট ফ্রেন্ডের সঙ্গে নেকুনেকু বাক্যালাপ চালিয়ে যাবেন। আপনি তাতেও প্রেমে হাবুডুবু কেস! তাহলে গড সেভ দি! :((

আষ্টেপৃষ্ঠে: উফ! আগেই বলে দিচ্ছি এত ভালোবাসায় দম বন্ধ হয়ে আসবে। পৃথিবীর কোনো ভেন্টিলেটর আপনাকে বাঁচাতে পারবে না। কেন শুধু শুধু এই কচি বয়েসে দম আটকে মরতে যাবেন বলুন তো... :P:P

সন্দেহের কাকাতুয়া: একে বয়ফ্রেন্ড করার থেকে বাড়িতে রিটায়ার হয়ে যাওয়া পুলিশের কুকুর পুষুন একটা। অনেক বেশি শান্তিতে থাকবেন। আর যদি চান বৃটিশ আমলের জেলের কয়েদিদের মতো জীবন কাটাবেন, তাহলে এর থেকে ভালো জেলার আর দ্বিতীয়টি খুঁজে পাবেন না। :-*

লেখক কহেন "বাংলার রুপ আমি দেখিয়াছি,
এইবার একটা টশটশে রসে ভরপুর কচি ডাব আমি খাতি চাই''
X((X((X(X(
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ মোহাম্মদপুরে কখনও বিচ্ছেদ হয় না

লিখেছেন রাজসোহান, ২০ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৪





আমার দোকানের নাম নিউ শাপলা কম্পিউটার ও ফটোস্ট্যাট। সাইনবোর্ডের শাপলা ফুলটা এঁকে দিয়েছিলো তাজমহল রোডের এক সাইনম্যান, দেখতে হয়েছিলো কচুরিপানার মতো। চৌদ্দ বছর ধরে ঝুলে আছে। রোদে রঙ উঠে... ...বাকিটুকু পড়ুন

২১শে আগস্ট গ্রেনেড হামলা তার সাথে কিছু রুঢ় সত্য যা বদলে দিয়েছিলো দেশের রাজনীতি।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৩৪





২১শে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এই হামলায় কারা জড়িত ছিল সেটাও আজকের দিনে অজানা নয় একমাত্র নিতান্ত দলকানা ছাড়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়... ...বাকিটুকু পড়ুন

×