আজকাল অনেক কিছু নিয়েই কনফিউজড হয়ে যাচ্ছি......কেউ কেউ দেখি ২১শে ফেব্রুয়ারির দিন "শুভ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস" লিখে স্ট্যাটাস দেয়। যেদিন কিনা আমাদের শোক পালন করার কথা...... আর যাই হোক "আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি"...শোক পালন করার জন্যই ঐদিন আমাদের দেশে জাতীয় পতাকা অর্ধনিমিত রাখা হয় ...."শুভ" অথবা "হ্যাপি" শব্দদ্বয় ঐ দিনের সাথে যায়না (আমি কাউকে দোষ দিচ্ছিনা...ভুল হতেই পারে...কিন্তু অবাক হয়ে যাই যখন দেখি অনেক নেতৃস্থানীয় পত্র পত্রিকার ফ্যাশন পাতাতেই একুশে ফেব্রুয়ারির দিন কি পরব কি খাব তাই নিয়ে ফিচার দেয়)..আবার এখন দেখছি স্বাধীনতা দিবস এর দিন প্রোফাইল পিক কালো করে শোক প্রকাশ করা হচ্ছে। আজকে বাংলাদেশের জন্মদিন। জন্মদিন শোক পালনের দিন না......এদিন কোন রাষ্ট্রীয় শোক দিবস না...২৫শে মার্চ এর জন্যে আমরা শোকাহত। সেদিন আমাদের শোক পালন করা অবশ্যই যৌক্তিক। কিন্তু সেই শোককে শক্তিতে পরিণত করেই আজকের স্বাধীনতা । শোক নিয়েই যদি বসে থাকত ৭১ এ সবাই তাহলে দেশ স্বাধীন হতনা কখনোই। স্বাধীনতা দিবসে প্রোফাইল পিক কালো করার মানে বুঝতে কষ্ট হচ্ছে খুব......তাই এই কয়েক লাইন...... (আমি খুব বেশি ভেবে কথা গুলো বলিনি...ভুল হতেই পারে...ভুল যদি হয় তাহলে তা শুদ্ধ করতে পারলে সবচেয়ে খুশি মনে হয় আমিই হব) কপিকৃত
আলোচিত ব্লগ
যাদের স্বপ্নের দেশ আমেরিকা: তাদের জন্যে আজকের পোস্ট

এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার... ...বাকিটুকু পড়ুন
”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন
মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন
মেধা নয়, রাজনৈতিক পরিচয়ই কি আমাদের রাষ্ট্রে যোগ্যতার মাপকাঠি?
বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

