অনেক চেষ্টা করেও চুপ থাকতে পারলাম না । দেশের বর্তমান অবস্থায় কোন সচেতন নাগরিক চুপ থাকতে পারে কি?
আমার জানা নেই কোন ধর্মে বলা আছে যে নারীরা রাস্তায় নামতে পারবে না । আমি বুঝিনা, একজন নারী কি একজন পুরুষের সুখ ভোগের পণ্য? তাদের সমান অধিকার কেন দেয়া যাবে না? কেন তারা শুধু শুধু ঘরে বসে থাকবে? নারীদেরকে কি শুধু রাত ১২ টার পর বিছানায় দরকার বলেই বাঁচিয়ে রাখতে হবে? তারা কি শুধুই সন্তান উৎপাদনের মেশিন? তাদেরকে দিয়ে কি আর কিছু করতে দেয়া নাস্তিকতা? তাদেরকে স্বাধীনভাবে চলতে দেয়া, মায়ের জাতকে যোগ্য সম্মান দেয়াটাই কি নাস্তিকতা?
কি নিয়ে দেশ আজ দ্বিধাবিভক্ত? এমন দেশ কি আমরা কেউ চেয়েছিলাম? নাকি আমাদের পূর্ব প্রজন্মের মুক্তিযোদ্ধারা চেয়েছিলেন? এ কোন দিকে এগুচ্ছে দেশ? ছোটবেলায় পাঠ্যবইতে নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার সময়ের সমাজে নারীদের অবস্থার কথা জেনে একদিকে যেমন কষ্ট হতো, অবাক হতাম, অন্যদিকে হাসিও পেত । "এমন সমাজও আবার থাকতে পারে নাকি এদেশে?" - এই ভেবে! আজ অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, চোখের সামনেই সেদিন ফিরে আসতে চলেছে!
বেগম রোকেয়া, সুফিয়া কামাল - আপনারা কই? এসময়ে আপনাদেরকে যে বড় বেশী প্রয়োজন!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





