ধর্মের মতো স্পর্শকাতর বিষয়কে আমি সবসময় এড়িয়ে চলতে চাই । ধর্ম নিয়ে আলোচনা বা তর্ক (কার ধর্ম বড়, কারটা ছোট এই ধরনের) , ধর্মীয় পোস্ট কিংবা বিধর্মীদের (অথবা নাস্তিকদের) বিরুদ্ধে একত্রিত হয়ে ঝাঁপিয়ে পরা - আমার একদম পছন্দ না । আমি মনে করি, যা মানুষকে ধারণ করে তাই ধর্ম । প্রতিটি ধর্মই মানুষকে ধারণ করে, তাকে ভালো-মন্দের মাঝে পার্থক্য করতে শেখায়,কিভাবে নিজের ও জগতের ভালো করা যায় সেই শিক্ষা দেয় । একেকজন একেক ধর্মের অনুসারী হতেই পারে, এতে দোষের কিছু নেই ।
কিছু কিছু ধর্ম আছে, বিভিন্ন মতের ক্ষেত্রে যাদের মাঝে পার্থক্য বিদ্যমান । এসব নিয়ে যুদ্ধ, দাঙ্গা-হাঙ্গামা করা উচিৎ না । বিভিন্ন ধর্মের মাঝে তুলনা করাটাও উচিৎ না । যার যার কাছে তাঁর তাঁর ধর্ম বড়, এটাই স্বাভাবিক । প্রত্যেকের উচিৎ নিজ নিজ ধর্মের ওপর বিশ্বাস রাখা, কনফিডেন্ট হওয়া । অন্য ধর্ম সম্পর্কে কারো কটূক্তি করাটা যেমন উচিৎ না, ঠিক তেমনি কেউ কিছু বলে ফেললে সেটার জন্য যুদ্ধে লিপ্ত হওয়ারও দরকার নেই । বিভিন্ন ধর্মের মাঝে তুলনা তারাই করে যারা বোকা । একজন বুদ্ধিমান ব্যক্তি কখনই এই কাজ করবে না, কারণ তিনি জানেন যে ধর্ম আসলে জীবন ধারণের কিংবা সৃষ্টিকর্তার আরাধনা করার একেকটা আলাদা আলাদা পদ্ধতি ছাড়া আর কিছুই না । যার যে উপায়ে খুশি সে সেই উপায়ে আরাধনা বা এবাদত করতে পারে । আপনি তো নিশ্চয়ই ধর্মটা বেছে নেন নি, তাইনা? জন্মের পর বুঝেছেন আপনি কি; মুসলিম ঘরে জন্মালে মুসলিম হয়েছেন, হিন্দুর ঘরে জন্মালে হিন্দু । তাহলে মানুষে-মানুষে এত ভেদাভেদ কেন হবে ধর্মকে ঘিরে?
আমার কথা হল, আমি নিজে জানি আমার ধর্ম কেমন- আমি কেমন । অন্য কেউ কি বলল না বলল তাতে আমি বা আমার ধর্ম পরিবর্তিত হয়ে যাবো না বা যাবে না। so, just ignore! ধর্মের পার্থক্য নিয়ে এত মাতামাতি না করে যার যার ধর্ম তাঁর তাঁর ঠিকঠাক মতো পালন করা উচিৎ, মানুষের কল্যাণে কাজ করা উচিৎ । ধর্ম নিয়ে হানাহানি, কটূক্তি করা কিংবা অন্য ধর্মের সমালোচনা ধ্বংস আর মৃত্যু ছাড়া কিছুই বয়ে আনে না । আমরা নিশ্চয়ই ধ্বংসের জন্য ধর্ম পালন করিনা, তাইনা? আমরা শান্তি চাই, আমার জানামতে প্রতিটা ধর্মেই শান্তির বিধান আছে । সেগুলো ঠিকঠাক পালন করা উচিৎ ।
ইদানীং ফেসবুকে আসলেই শুধু ধর্ম নিয়ে পোস্ট দেখা যায় । আরে ভাই, কে আপনার ধর্ম নিয়ে কি বলল এটা নিয়ে এত মাথা ঘামানোর কি আছে? মনে করুন "পাগলে কি না বলে?" তাছাড়া এগুলোর সমালোচনা করে বা শেয়ার করে যে আপনি তাঁর বা তাদের উদ্দেশ্যই সফল করছেন, তাদেরকে তাদের কথা প্রচারে সুবিধা করে দিচ্ছেন- এটা কেন বোঝেন না? সে সুযোগ আপনি কেন দিবেন? পাত্তা কেন দিবেন? অন্য দেশের ঘটনা নিয়ে আপনি নিজের দেশের গাড়ি কেন ভাঙবেন? নিজের ক্ষতি তো পাগলেও বোঝে, তাইনা?
so, just ignore them.. It's the best weapon, you know? কেউ আপনাকে কিছু বললেই আপনি তা হয়ে গেলেন না, কাজের মাধ্যমে প্রমাণ করুন আপনি কি । নিজেকে জানুন, নিজের ধর্মকে জানুন । ধর্মীয় বিধান ঠিকভাবে পালন করুন । শান্তির পথে থাকুন, সংঘাতের পথে নয় ।
আলোচিত ব্লগ
আওয়ামীলীগ এখন ফ্রি ফেয়ার নির্বাচন চায়

ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত? ...বাকিটুকু পড়ুন
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন
একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?
একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন
অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার
দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।