ঘুমিয়েছিলাম শেষ রাতেরও পরে, ৪ টার পর । সে হিসেবে সকাল ৭ টা নিতান্ত ভোর আমার কাছে । রুমমেট বাইরে ছিলেন; এসেই ডেকে তুললেন- "ওই নিপুণ, ওঠ! চল একচোটে নাস্তা করে এসে দুপুর পর্যন্ত ঘুম দিব ।"
চোখ কচলে কিছুক্ষণ কি যেন ভুলভাল বকলাম ঘুমের ভেতর । মুহূর্তেই সম্বিত ফিরে পেয়ে মনে হল বহুদিন সকাল দেখা হয়না, আজ দেখা যাক! তাছাড়া বাইরে ঝিরিঝিরি বৃষ্টির অস্তিত্ব আমাকে বাইরে টানতে শুরু করল । হলের দোকানে ওত সকালে তেমন কিছু পাওয়া যায়না । কাজেই, শহিদ মিনারের পাশে গেলাম । সেখানে রিকশাওয়ালা, দিনমজুরেরা সকালের নাস্তা করেন । তাদের নাস্তার আইটেম পাউরুটি, বনরুটি, চা, সিঙ্গারা -এসব । চা ওখানে দাড়িয়ে বৃষ্টিতে ভিজতে ভিজতেই শেষ করলাম । অতঃপর দু'জনে দুটো ক্রিম দেয়া বনরুটি আর সিঙ্গারা খেতে খেতে হলে ফিরলাম ।
এখন একটা টানা ঘুম হবে । স্বপ্নময় ঘুম । আমার সব ঘুমেই কোন না কোন স্বপ্ন থাকে । আশা করি আজকের দিনটা অন্তত বাজে স্বপ্ন ও দুশ্চিন্তামুক্ত একটি ঘুম দিতে পারব বিছানা জড়িয়ে!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




