আমার প্রতিক্রিয়াঃ আমি নিজে অধূমপায়ী এবং অন্যকেও ধূমপানে অনুৎসাহিত করি । এমনকি কেউ আমার থেকে সিগারেট খেতে চাইলেও আমি খাওয়াইনা । এই জিনিস বাদে সাধ্যের মাঝে যেকোনো কিছু খাওয়াই । আতেল বলুন আর যাই বলুন, আমি এমনই । আমি চাইনা আমার কোন বন্ধু আমার টাকায় একদিন কম বাঁচুক । এতদিন বন্ধুদেরকে অনেক বুঝিয়েও লাভ হয়নি । এখন তাই মূল্য বৃদ্ধিতে আমি যার-পর-নাই খুশি ।
অনেক লোক দেখেছি যারা প্রচণ্ড অর্থকষ্টে ভোগে, ঠিকমত খেতে পারেনা । অথচ ধূমপানের সময় ধার করে হলেও পিছপা হয়না! এরা এখন কি করে সেটাই দেখার বিষয় ।
বন্ধুরা, ধূমপান থেকে দূরে থাকুন । নিজে বাঁচুন, আশপাশের মানুষকে বাঁচতে দিন । ধূমপান না করলেই যে বেশিদিন বাঁচবেন, তা বলছি না । কিন্তু, এতে বাঁচার সম্ভাবনা বেড়ে যাবে কিছুটা হলেও । কাজেই, আসুন নিজের জন্য নাহোক, অন্তত আপনজনের মুখের দিকে চেয়ে হলেও ধূমপান থেকে দূরে থাকি ।
সর্বশেষ এডিট : ০৮ ই জুন, ২০১৩ ভোর ৪:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



