ঘুমহীন রাত্রি আমার
০৮ ই জুন, ২০১৩ ভোর ৪:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
দীর্ঘদিন পর বাড়িতে একা রাত কাটাচ্ছি । কথা বলার কেউ নেই । মা মামাবাড়িতে । তাই রাত জাগার জন্য আজ কেউ বকাও দিচ্ছে না । শুধু ওপরে পাখার শব্দ ছাড়া আর কোন শব্দ নেই । ল্যাপটপ সামনে নিয়ে বসে আছি । গেম খেলতে ভালো লাগছে না, এমনকি ছবি দেখতেও না । সময় যেন থেমে গেছে । রাতটা কাটছে না কেন?
ঢাকায় থাকলে এখন বাইরে হাঁটতে বের হতাম । ফরিদপুরে এতো রাতে বাইরে হাঁটাহাঁটি শোভন নয় ।চোর সন্দেহে পুলিশের হাতে পড়ার সমূহ সম্ভাবনা । মনে পড়ে এক রাতে সাইকেল নিয়ে রাত ২ টায় পর ঘুরতে বের হয়েছিলাম এই শহরেই । মনটা বেজায় খারাপ ছিল । শহরের ভেতরের রাস্তায় আমি তখন একমাত্র প্রাণী । ৩:৩০ এর দিকে যখন ফিরছি বড় ব্রিজের গোঁড়ায় তখন তিন পুলিশ সদস্য ঝিমাচ্ছিলেন । আমাকে দেখে পরিচয় জানতে চাইলেন । আরও জিজ্ঞেস করলেনঃ কোথায় যাচ্ছি এতো রাতে । আমি নিজের পরিচয় দিতেই তাঁরা বলেছিলেন, "ভাই এটা তো আপনার ক্যাম্পাস না, এতো রাতে অলি গলিতে ঘুরাঘুরি না করাই ভালো । বিপদে পড়তে পারেন ।" এরপর বাড়ি ফিরে গিয়েছিলাম । আর এভাবে বের হওয়া হয়নি । এরপর থেকে ফরিদপুরে এলেই রাত কাটে ছা-পোষা গৃহপালিতের মতো ।
ভাবছি এখন কি করি... একাকীত্বের যন্ত্রণা এতটা তীব্র লাগছে কেন আজ? আচ্ছা, আজ নাহয় ঢাকার অভ্যেসের মতো ভোর দেখেই ঘুমাতে যাই, কেমন?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩

আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে...
...বাকিটুকু পড়ুন
সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত...
...বাকিটুকু পড়ুন
দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?
ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান...
...বাকিটুকু পড়ুন
আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন