জাফর ইকবাল স্যারকে আমার ভাললাগে অনেকগুলো কারণে । প্রথমত, তাঁর চিন্তা-চেতনা আমার ভালো লাগে, দৃষ্টিভঙ্গির মিল খুঁজে পাই । দ্বিতীয়ত, তিনি মুক্তবুদ্ধির চর্চা করেন, অসাধারণ করে লিখতে জানেন । তৃতীয়ত, আমি এখন যেই ডিপার্টমেন্টে মাস্টার্স করছি (PHYSICS, DU), একসময় তিনিও এখান থেকেই অনার্স করেছেন । তাঁর জন্য আমার সবসময়েই গর্ব হয় ।
তিনি এমন একজন মানুষ, যিনি চাইলেই উন্নত বিশ্বে থেকে উন্নত জীবনযাপন করে নিজে ভালো থাকতে পারতেন, বিজ্ঞান চর্চায় আরও সফল হতে পারতেন । কিন্তু তিনি তা না করে কি করলেন? দেশের ও দেশের মানুষের কথা ভেবে ফিরে এলেন দেশে, শুরু করলেন দেশ গড়ার কাজ । কিন্তু দেশ গড়া সহজ কাজ নয় । অনেক প্রতিবন্ধকতা পেরিয়ে যেতে হয় । তবু তিনি ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে গেলেন । এই চলার পথে অনেক হুমকি-ধামকি এসেছে, তবে পাশে পেয়েছেন মুক্তচেতনার মানুষদেরকে । সবাই মিলেই তো দেশ গড়তে হয়! কিন্তু আজ, এক সামান্য পরিক্ষাপদ্ধতির কারণে তাঁর এতদিনের চেষ্টা বিফলে যেতে চলেছে । তিনি অভিমান করেছেন আপনজনদেরই ওপর । কারণ, তাঁদেরকে আজ তিনি অজানা কারণে পাশে পাচ্ছেন না!
আমি বুঝিনা, আমরা কেন বিশেষজ্ঞদের কাজ বিশেষজ্ঞদের ওপরেই ছেড়ে দেই না? আমজনতা কেন তাদের চেয়ে বেশী বুঝতে যাই? একজন জাফর ইকবাল তো আর এক দিনে তৈরি হন নি । জাফর ইকবাল নিজেই এক চেতনা । তাঁর মতামতে এতদিন যদি সুফল পেয়ে থাকি, কেন তবে আরেকটিবার তাঁর ওপর ভরসা রাখি না? দেখি না কি হয়!
কথায় আছে, যেখানে জ্ঞানীর কদর নেই, সেখানে জ্ঞানী তৈরি হয় না । আমি বলব না জাফর স্যারকে সাস্টেই থাকতে হবে । তিলে তিলে যাকে গড়েছেন, তাঁকে ছেড়ে যেতে তাঁর নিজেরই কষ্ট হচ্ছে আমরা জানি । বলে দিতে হবে কেন? তবু বলব-
স্যার, সেখানেই থাকুন, যেখানে আপনার কদর আছে । শুভকামনা নিরন্তর ।
আলোচিত ব্লগ
আজকের ডায়েরী- ২০৪

গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন
ছবি ব্লগ - বন্ধু

দুই পৃথিবী

দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন
=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ
এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন
সময়ের পরিক্রমায়.....
আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।