পথ হারাবে না বাংলাদেশ
২৯ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ঘুম ভেঙ্গে আজ প্রথম আলো পত্রিকাটা হাতে নিয়েই মনটা ভালো হয়ে গেলো । না, "আগুনে পুড়ল ১৯ বাসযাত্রী" খবরটি পড়ে নয় । কাল ঘটনার খবর শোনার পর থেকেই কেমন যেন পোড়া গন্ধ পাই আশেপাশে, এমনকি ঘুমের মাঝেও! এর থেকে তো মুক্তি নেই!
তবে মন ভালো হল "অন্য আলো"র "এ সপ্তাহের নায়ক" পুলিশের এসপি নজরুল ইসলামের কীর্তি দেখে । ভদ্রলোক অনেক ভালো একটি কাজ করেছেন । তদন্তের ভুলে এক দম্পতি জামালপুর কারাগারে যাবজ্জীবন সাজা ভোগ করছিলেন । তাঁদেরকে দেখে, কথা বলে মায়া লাগলো তাঁর, কী যেন খুঁজে পেলেন মহিলার চোখে । বিশ্বাস করতে ইচ্ছে হল তাঁকে । ব্যাস, নিজ দায়িত্বে অনুসন্ধান করে তাঁদেরকে নির্দোষ প্রমাণ করলেন ।
এখন তাঁরা মুক্ত বিহঙ্গ । আকাশে দুই ডানা মিলে উড়বেন নিশ্চয়ই । এমনই তদন্তের ভুলে কিংবা ক্ষমতার বলি হয়ে কতজন যে ভুল সাজা খাটছে কে জানে? আমরা শুধু জানি, সেখানে নজরুল ইসলামের মতো দায়িত্ববান কর্তাব্যক্তিরা আছেন -এটাই আশার বিষয় । তাঁদের দেখেই বলতে সাহস পাই-
"পথ হারাবে না বাংলাদেশ"
সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ১:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯

গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,...
...বাকিটুকু পড়ুন
উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯...
...বাকিটুকু পড়ুন
দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।...
...বাকিটুকু পড়ুনএই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০
আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন