আজ জিম মরিসনের জন্মদিন
০৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সাধারণত, মানুষ আগে কোন গুণী শিল্পীর fan হয়, তারপর তাঁর নাম বা ছবি সম্বলিত টি-শার্ট গায়ে জড়ায় । আমার ক্ষেত্রে ঘটেছে উল্টোটা! বছর তিনেক আগে, ঘুরতে ঘুরতে একদিন আজিজ মার্কেটে টেক্কার শো-রুমে গিয়ে পছন্দ হয়ে যায় একটি টি-শার্ট । একটু ভিন্ন ডিজাইনের সেই টি-শার্টের সামনে বুকের ওপরটায় "THE DOORS" ব্যান্ডের JIM MORRISON এর বিভিন্ন বয়সের ছবি একটার পাশে আরেকটা সাজানো । পিছে একটি গানের কিছু লাইন, আর তার নিচে বড় করে জিমের সাইন! ছাই রঙের এই টি-শার্টটি আমার এতই প্রিয় ছিল যে এটা পরে আমি অনেক ঘুরাঘুরি করতাম । এমনকি ক্লাসেও যেতাম ।
একদিন রুমে এসে ভাবলাম, এই যে আমি এক গুণী শিল্পীর আটগ্রাফ সম্বলিত টি-শার্ট গায়ে জড়িয়ে ঘুরি, কেউ যদি কখনও জানতে চেয়ে বসে এই ভদ্রলোক কে, তাঁর সম্পর্কে কিছু বল? -কি জবাব দেব তখন? চুপ করে থাকলে তো মান-ইজ্জত থাকবে না! সেই তাড়া থেকেই ইন্টারনেটে সার্চ দেয়া, তাঁর সম্পর্কে ও তাঁর ব্যান্ড দল সম্পর্কে জানা... তাঁরপর তাঁর গান নামিয়ে শুনে মুগ্ধ হওয়া...অতঃপর ভক্ত বনে যাওয়া । সেই টি-শার্টটি পুরোনো হয়ে গেছে আজ । জায়গায়-জায়গায় রঙ উঠে গেছে । তবুও এটি আমি ফেলে দেইনি ।
আজ জিম মরিসনের জন্মদিন । জন্মদিনে তাঁর প্রতি ও তাঁর সৃষ্টির প্রতি শ্রদ্ধা জানাই ।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক
অভাগীর সুর – পর্ব ১ প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু...
...বাকিটুকু পড়ুন
ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা-এস এম আজাদ রহমান
ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।
বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯

গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,...
...বাকিটুকু পড়ুন
উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯...
...বাকিটুকু পড়ুন
দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।...
...বাকিটুকু পড়ুন