একটি দেশকে, একটি জাতিকে, একটি স্বত্বাকে চিরতরে শেষ করে দিতে হলে সবার আগে শেষ করতে হয় এর মেধাগুলোকে । এই বিষয়টি পাকিস্তানি হানাদার বাহিনী খুব ভালো করেই জানতো । এই কাজটিই তারা করেছিল ১৯৭১ সালের এই দিনে আমাদের দেশে । যখন বিজয়ের আর কোন উপায় নেই, নিশ্চিত পরাজয় জেনে ওরা তখন আমাদেরকে জাতি হিসেবে পঙ্গু করে দিয়ে যেতে চেয়েছিল । স্বাধীন হয়েও আমরা যাতে উন্নত জাতি হিসেবে পৃথিবীর দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে না পারি, সেজন্য এরা কী করলো? দুধের গ্লাস থেকে ওপরের সরটুকু সরিয়ে নিল । অর্থাৎ, বেছে বেছে আমাদের সেরা মেধাগুলোকে ধরে নিয়ে গিয়ে সলিল সমাধি দান করলো । কতটা কাপুরুষ হলে মানুষ এটা করতে পারে? এই কাপুরুষেরা আজও আমাদের কাছে এমন ঘৃণ্য কাজের জন্য ক্ষমা চায় নি । আজও শহীদের আত্মা ডুকরে কাঁদে । জগন্নাথ হলের নর্থ বিল্ডিং এর সামনের গনকবরটির সামনে দিয়ে যত বার যাই, ততবার মাথা হেট হয়ে আসে । দু'চোখে এখন আর অশ্রু জমে না, তাঁর বদলে সেখানে স্থান পেয়েছে ঘৃণা আর ধিক্কার ।
দেরীতে হলেও স্বাধীনতার ৪২ বছর পর আমরা হানাদারের দোসরদেরকে বিচারের কাঠগড়ায় দার করাতে পেরেছি । বিচার হয়েছে । আজকের দিনটা তাই অন্য রকম তাৎপর্যের ।
সেদিনের সেই রাতে জাতির যেসব মেধাবী মুখ হারিয়ে গিয়েছিল চিরতরে, তাঁদের আত্মার শান্তি কামনা করছি । তোমাদের প্রাণের বিনিময়ে আমরা যে দেশ পেয়েছি, আমরা তরুণ প্রজন্ম জীবন দিয়ে হলেও সেই দেশের স্বাধীনতা ও মর্যাদা অক্ষুণ্ণ রাখব- আজকের দিনে তোমাদের কাছে এই আমাদের অঙ্গীকার । তোমরা অমর, আমার মাটির প্রতিটি কণায় তোমরা মিশে আছো । তোমাদেরকে শ্রদ্ধা জানাই ।
"আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে
এ জীবন পুণ্য করো
এ জীবন পুণ্য করো
এ জীবন পুণ্য করো দহন-দানে..."
আলোচিত ব্লগ
গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন
ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান
ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।
বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন
আজকের ডায়েরী- ২০৪

গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন
ছবি ব্লগ - বন্ধু

দুই পৃথিবী

দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।