শীতের রাত ঘুমানোর জন্য খুবই উপযোগী, আরামদায়কও বটে । লেপের নিচে ওমের ভেতর ঘাপটি মেরে পরে থাকতে কার না ভালো লাগে? তবে ভার্সিটির বখাটে ছেলেদের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা । বিশেষ করে হলের ছেলেপেলে । হলের মাঠে নেট টাঙ্গিয়ে রাতভর চলে ব্যাডমিন্টন খেলা । খেলায় খেলায় মন ভালো রাখা, আর গা গরম করার এর চেয়ে ভালো উপায় আর কি হতে পারে?
আরেকটি মজার ব্যাপার হল বন্ধুদের আড্ডা । ঘন কুয়াশার রাতে সোডিয়াম আলোয় ঘেরা মায়াবী ক্যাম্পাসের এখানে-ওখানে জটলা পাকিয়ে বন্ধুরা মিলে আড্ডা দেয় । কারো হাতে গিটার, আর বাকিরা খালি গলায়... রাতের নির্জনতা ভেদ করে সেই গান ধ্বনিত-প্রতিধ্বনিত হয় । গলা ছেড়ে বন্ধুরা মিলে গান গাইতে মজা । এর মাঝে যদি থাকে চা-কফি, তাহলে তো কথাই নেই! বন্ধু, আড্ডা, গান... আর কি লাগে?
তবে খারাপ লাগে ফুটপাথের মানুষগুলোর জন্য । অধিকাংশেরই শীতের উপযোগী গরম কাপড় নেই । সেদিন রাতে পলাশীর মোরে দেখলাম একজন মহিলা শীতে কাঁপছে, আর পাগলের মতো প্রলাপ বকছে । খুব মায়া হয়েছিল দেখে । কিন্তু, প্রকৃতির নিয়ম বড়ই বিচিত্র! যার সামর্থ্য আছে, তাঁর মন নেই । আর যার মন আছে, তাঁর সামর্থ্য থাকে না! (বেশিরভাগ ক্ষেত্রে) আমিও তাই কিছু করতে পারলাম না । আশা করলাম কোন এক সামর্থ্যবান মানুষ হয়তো তাঁর সাহায্যে এগিয়ে আসবেন । আর, মনে মনে প্রতিজ্ঞা করলাম- আমার যদি কোনদিন অনেক টাকা হয়, এসব অসহায়দের জন্য কিছু একটা করার চেষ্টা আমি করব ।
বাবাকে দেখতাম রাস্তা থেকে গরিব-দুখী, এমনকি পাগল ধরে নিয়ে আসতো বাসায়! এনে খাবার দিত, পুরাতন কাপড়, এমনকি সাধ্যমত আর্থিক সাহায্যও করতো । বাবার মনটা অনেক বড় ছিল । তাই হয়তো স্রষ্টা তাঁর সামর্থ্য কম করে দিয়েছিলেন । বাবা তাঁর সীমিত সাধ্যের মাঝেই সবার জন্য কারার চেষ্টা করতো । আজকাল বাবাকে খুব বেশী মিস করি তাই!
আলোচিত ব্লগ
গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন
ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান
ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।
বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন
আজকের ডায়েরী- ২০৪

গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন
ছবি ব্লগ - বন্ধু

দুই পৃথিবী

দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।