আমিতো দূর্বল মনের মানুষ। বেশি কিছু আশা করতে ভয় আমার, রিস্ক নিতে ভয় পাই। জুয়ার আসরে আমিই একমাত্র গরিব, বাকি সবাই ধনী। তোমাকে চাওয়ার সাহস আমি কি করে করি বলো? এতটা সাহসী তো আমি হতে পারিনি আজও...
তুমি চাও এমন পুরুষ, যে কোন কার্ড না দেখেই তোমার জন্য বাজি ধরবে সব। জুয়ার আসরে হারবে সব, তোমায় পাবার আশে। তুমি এমন জুয়ারী পছন্দ করো। তুমি বলো, ওদের অনেক সাহস। একমাত্র ওরাই তোমাকে ডিজার্ভ করে। কী জাদু তোমার কথায়! আমার মতো, এই ছা-পোষা মানুষ, ভিটেমাটির মায়া ছেড়ে সব হারানোর সাহস করতে চায়, শুধু তোমায় পাবে বলে! কিন্তু, আমার এই ভেতরের "আমি"টা পারে কই?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






