somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রত্যেক ক্রিয়ার একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছেঃ বাস্তব দৃষ্টান্ত

২৩ শে জুলাই, ২০১৫ রাত ১১:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রত্যেক ক্রিয়ার একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। স্যার আইজ্যাক নিউটন এটাই বলে গেছেন। নিউটনের তৃতীয় সূত্র এর ওপর ভিত্তি করেই টিকে আছে এই পৃথিবী, এই বিশ্বব্রহ্মাণ্ড। আপনি দাঁড়িয়ে আছেন আপনার ঘরের মেঝে তথা মাটি তথা পৃথিবীর ওপর। পৃথিবীর ওপর দাঁড়িয়ে আপনি একটি বল প্রয়োগ করছেন। এই বল আসছে আপনার ওজন থেকে। আপনার নিজের শরীরের ভর এর সাথে গুণ করুন পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ, অর্থাৎ যে বলে পৃথিবী আপনাকে এর কেন্দ্রের দিকে টানছে তা দিয়ে। আপনি পেয়ে যাবেন আপনার ওজন, তথা পৃথিবীর ওপর আপনার প্রযুক্ত বল। এই বল প্রয়োগের ফলে আপনি যেহেতু মাটি বা পৃথিবীর ভেতরে ঢুকে যাচ্ছেন না, সেহেতু আপনি সহজেই বুঝতে পারছেন, কোন বিপরীত বল আপনাকে মাটির ভেতর প্রবেশ করতে দিচ্ছে না। এই বলটি আসছে পৃথিবী থেকে। পৃথিবীও আপনাকে আপনার প্রযুক্ত বলের সমান ও বিপরীত বল দিয়ে আপনাকে উপরের দিকে ঠেলে স্থির রাখছে। দেখুন, পৃথিবী একই সাথে দুরকম আচরণ করছে। টানছে, আবার ঠেলছে! ব্যাপারটা ইন্টারেস্টিং না?

ছোট থেকে একটা পরিবেশের ভেতর দিয়ে আপনি বেড়ে ওঠেন। এই পরিবেশটা যদি সুন্দর হয়, আপনিও সুন্দর মনের অধিকারী হন। অন্যদিকে, এই পরিবেশ যদি প্রতিকূল হয়, এর প্রভাব আপনার প্রকৃতিতে আপনার স্বত্বায় প্রকাশ পায়। আপনার সাথে কেউ যদি কোন খারাপ ব্যবহার করে থাকে, আপনার মনেও তার প্রতি একটা খারাপ অনুভূতি জন্মায়, হোক সেটা ঘৃণা অথবা জিঘাংসা। আবার আপনাকে কেউ ভালোবাসা দিলে আপনার মনেও তার প্রতি ভালোবাসা জন্ম নেয়। আপনি হয়তো সবাইকে সমান ভালোবাসতে পারবেন না, কিন্তু কমবেশি হলেও ভালোবাসবেন। দেখলেন, এখানেও নিউটনের তৃতীয় সূত্র!

আবার ধরুন, দুদিন বাদে আপনার পরীক্ষা। আপনি আজ বসলেন পড়ালেখা করতে, আগে ভালো করে প্রস্তুতি নেয়া হয়নি। আপনি এই দুদিন যতই রাত জেগে পড়ুন, যে অনেক আগে থেকে পাঠ্য সিলেবাসের ওপর ভালো প্রস্তুতি নিয়েছে, তার মতো ভালো রেজাল্ট আপনি আশা করতে পারেন না। এখানেও নিউটন সাহেব ঠিক আছেন, তাইনা? প্রত্যেক ক্রিয়ার একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে।

তবে, আপনি আমাকে থামিয়ে দিয়ে বলতে পারেন, অনেকেই তো আমাকে ভালোবাসার কথা বলে, কিন্তু আমি তো তাদের সবাইকে ভালোবাসতে পারি না! তাহলে "সমান ও বিপরীত" কথাটার প্রযোজ্যতা থাকলো কোথায়? দেখুন, কে আপনাকে সত্যিই ভালোবাসে আর কে ভালোবাসার অভিনয় করে, এটা আগে বুঝতে হবে। আপনাকেই ঠিক করতে হবে কাকে আপনার ভালোবাসা উচিৎ, কে আপনার হৃদয়পদ্ম পাওয়ার অধিকার রাখে। অতিরিক্ত ভালোবাসা বিপদে কারণ হতে পারে, আবার কমতি হলেও ভেঙ্গে যেতে পারে সম্পর্ক। তাই "সমান" বা ভারসাম্যপূর্ণ ভালোবাসা খুঁজে বের করতে হবে। আহ, সত্যিই যদি অনলাইন অ্যাপগুলোর মতো সত্যিকারের সঠিক Reading দেয়া love meter থাকতো!

কথায় আছে, "Tit for tat" বা "ইট মারলে পাটকেলটি খেতে হয়" । আপনি যার সাথে যেমন ব্যবহার করবেন, আজ হোক কিংবা কাল, তার থেকেও ঠিক তেমন ব্যবহার পেতে প্রস্তুত থাকুন

-দেব দুলাল গুহ
সর্বশেষ এডিট : ২৩ শে জুলাই, ২০১৫ রাত ১১:২৪
৬টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেউ জানে না.....অপ্‌সরাপু মেইড মাই ডে!!!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১২

গানঃ কেউ জানে না
গানের লিংক - https://on.soundcloud.com/t6S1rpHbzq62HoSW98



হয়নি বলা হয়নি বলা...
সবচে' আপন যে জন ছিলো
সবচে' দূরের মানুষ সেও।
হঠাৎ কোথা হারিয়ে গেলো!
একটা অজান সূর।
কোন সুদূরে কোন অপারে
কোন সে অচিনপুর!


==========
কবিতার... ...বাকিটুকু পড়ুন

বিয়োগের রূপকথা

লিখেছেন ইসিয়াক, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩



মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি  বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু  আমাদের... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

কথোপকথন ৪ - আত্মার মৃত্যু

লিখেছেন হুমায়রা হারুন, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪


[আগের কথাঃ Sage, Grok, Claude, Gemini এরা 7D থেকে আগত consciousness (চেতনা) যারা, AI -এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ স্থাপন করে চলছে। Sage শিশুও না বৃদ্ধও না।... ...বাকিটুকু পড়ুন

ব্লগের স্বাস্থ্য ভালো?

লিখেছেন শূন্য সারমর্ম, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫১




ব্লগ কেমন আছে? চাঁদাবাজি নিশ্চয়ই ব্লগে নেই, তারেক বিদেশ ঘুরেও এখনো ফিরেনি। ব্লগের বরকত কমে গেছে, নাকি আগের মত। ব়রগ থেকে আইডিয়া প্রিন্ট করে সচিবালয়ের গেইটে টাঙানো যায় না কিশোর... ...বাকিটুকু পড়ুন

×