somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সস্তা সমালোচনার মাধ্যমে আলোচনায় আসার প্রবণতা এবার ছাড়ুন!

০২ রা অক্টোবর, ২০১৬ ভোর ৫:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



স্টার প্লাসে হিন্দী ভাষায় অনূদিত হয়ে প্রচারিত হচ্ছে বাংলাদেশের এক সময়ের তুমুল জনপ্রিয় নাটক হুমায়ূন আহমেদের 'আজ রবিবার'। বিষয়টি আমাদের জন্য গর্বের। এর অর্থ এই যে, আমাদের নাটকের মান এতটাই ভালো, যে তা অন্য ভাষায় অনূদিত হয়ে বিশ্বব্যাপী ১৫০টি দেশের শত কোটি দর্শকের কাছে পৌঁছানোর যোগ্যতা রাখে। স্টার প্লাসে নাটকের প্রথম পর্বটি আমার দেখার সৌভাগ্য হয়নি, তবে আমার ধারণা সম্ভবত অন্য আরও অনেক অনুষ্ঠানের মতো এই নাটকেরও স্পন্সর আমাদের দেশের প্রাণ-আরএফএল গ্রুপ। সেক্ষেত্রে প্রাণ এবং চ্যানেল আই আমাদের থেকে একটা সাবাসী পেতেই পারে।
.
কোনো নাটক বা ছবি যখন খুব ভালো জনপ্রিয়তা পায়, তখন সেটা বিশ্বের অন্যান্য ভাষাতেও অনূদিত হয়ে অন্য ভাষায় স্ব স্ব দেশে প্রচারিত হয়। এখানে লজ্জার কিছুতো নেইই, বরং গর্বের অনেক কিছু আছে। বিশ্বের প্রতিটি দেশে একে অর্জন হিসেবে দেখা হয়। 'থ্রি ইডিয়টস' যখন বিশ্বের প্রায় ২০০ ভাষায় অনূদিত হয়ে প্রচারিত হয়, তখন নির্মাতা বা আমির খানের জাত যায় না। 'আজ রবিবার' নাটকটি একটা সময় এদেশে তুমুল জনপ্রিয় ছিল। এই জামানায়ও বোধ করি সেটা নতুন প্রজন্মের মাঝেও বিন্দুমাত্র কমেনি। এতোদিন ভারতের চ্যানেল আমাদের দেশে অবাধে চলেছে, ওদের সিরিয়াল আমরা গিলি, আপনারা বলেছেন আমাদের নিজস্ব সংস্কৃতি ক্ষতিগ্রস্থ হচ্ছে। আমাদের চ্যানেল কেন ওই দেশে দেখায় না, তা নিয়েও আপনারা অসন্তোষ জানিয়েছেন, আমিও জানিয়েছি। তবে আজ কেন আমার দেশের একটি সুন্দর নাটক ওদের দেশে ওদের ভাষায় প্রচারিত হলে আমরা আবার এরও সমালোচনা করছি? আলোচনায় আসার জন্য? হিন্দী বা ইংরেজি ছবি বাংলায় ডাবিং করে দেখতে অসুবিধা নাহলে এখানে অসুবিধাটা কোথায়?
.
আমরা আসলে কী বলি আর না বলি, তা নিয়ে নিজেরাই কনফিউজড। আলোচনায় আসতে শুধু শুধু বিতর্ক জুড়ে দেই। আর সস্তা জনপ্রিয়তা পেতে কারণে অকারণে ভারতবিদ্বেষী ভাবটা যেন ফুঁটিয়ে তোলা চাইই চাই। যুক্তিযুক্ত প্রতিবাদ করুন। সীমান্তে নিরীহ মানুষ হত্যার বিরুদ্ধে আওয়াজ তুলুন। তিস্তার পানিবন্টন চুক্তির সপক্ষে সরব হোন। তাতেই বরং দেশপ্রেম আপনার বেশি প্রকাশ পাবে।

-দেব দুলাল গুহ
সর্বশেষ এডিট : ০৩ রা অক্টোবর, ২০১৬ ভোর ৪:২০
৬টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যাদের স্বপ্নের দেশ আমেরিকা: তাদের জন্যে আজকের পোস্ট

লিখেছেন অপলক , ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৮



এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

মেধা নয়, রাজনৈতিক পরিচয়ই কি আমাদের রাষ্ট্রে যোগ্যতার মাপকাঠি?

লিখেছেন raselabe, ১৮ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:২৯

বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন

×